Vacancy: আরজি কর মেডিক্যাল কলেজে চুক্তিভিত্তিক সিনিয়র রেসিডেন্ট নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

Published : May 27, 2026, 10:01 AM ISTUpdated : May 27, 2026, 10:09 AM IST
Junior doctors goes on indefinite strike in RG kar hospital for PPE

সংক্ষিপ্ত

আরজি কর মেডিক্যাল কলেজ, কলকাতায় চুক্তিভিত্তিক সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট সাতটি শূন্যপদে অ্যানাস্থেশিয়োলজি, সার্জারি সহ ছয়টি বিভাগে নিয়োগ হবে, যার জন্য প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার কাজের সুযোগ মিলবে কলকাতায়। আরজি কর মেডিক্যাল কলেজে হবে কর্মী নিয়োগ। এবার নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট পদে। সদ্য এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার আরজি কর মেডিক্যাল কলেজে চুক্তিভিত্তিক সিনিয়র রেসিডেন্ট নিয়োগ হবে। দেখে নিন কারা করতে পারবেন আবেদন। জেনে নিন বিস্তারিত।

শূন্যপদ

আরজি কর মেডিক্যাল কলেজে চুক্তিভিত্তিক সিনিয়র রেসিডেন্ট নিয়োগ হবে। প্রায় ছয়টি বিভাগের জন্য হবে এই নিয়োগ। অ্যানাস্থেশিয়োলজি, মাইক্রোবায়োলজি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, অপথ্যালমোলজি এবং জেনারেল সার্জারি বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ আছে মোট সাতটি। প্রথম ছয় মাসের জন্য কাজে মেয়াদ থাকবে। পরে আবার বাড়বে এই মেয়াদ। জেনে নিন কীভাবে করবেন আবেদন।

যোগ্যতা

আরজি কর মেডিক্যাল কলেজে সিনিয়র রেসিডেন্ট পদে আবেদন করতে হলে থাকতে হবে ডক্টর অফ মেডিসিন অথবা মাস্টার অফ সার্জারি ডিগ্রি। প্রার্থীর বয়স হতে হবে ৪৫-র মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে মিলবে বিস্তারিত। 

ইন্টারভিউ

এবার ওয়াক ইন ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। ৫ জুন বেলা ১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। বিস্তারিত তথ্য জানতে পারবেন রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। অনলাইনে জানতে পারবেন বিস্তারিত। সবার আগে https://www.wbhealth.gov.in -এ যান। সেখান থেকে মিলবে সমস্ত তথ্য। তাই দেরি না করে আবেদন করে ফেলুন। অ্যানাস্থেশিয়োলজি, মাইক্রোবায়োলজি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, অপথ্যালমোলজি এবং জেনারেল সার্জারি বিভাগে কাজ করার সুযোগ মিলবে। প্রার্থীর বয়স হতে হবে ৪৫-র মধ্যে। বাকি তথ্য জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে মিলবে বিস্তারিত। ডক্টর অফ মেডিসিন অথবা মাস্টার অফ সার্জারি ডিগ্রি থাকলে আর এই কাজে আবেদন করতে চাইলে আজই করুন আবেদন। মিলবে কাজে সুযোগ। 

 

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Vacancy: কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মখালি, কোন পদে হবে নিয়োগ? রইল বিস্তারিত
Meity Summer Internship 2026: মন্ত্রকে কাজ করার সরকারি সুযোগ! MeitY দেবে ৩০,০০০ টাকা উপবৃত্তি, রইল বিস্তারিত