রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, নিয়োগ হবে চুক্তিভিত্তিক, কারা করতে পারবেন আবেদন?

Published : Sep 23, 2026, 09:15 AM IST
rbi bank

সংক্ষিপ্ত

ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চুক্তিভিত্তিক মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমবিবিএস বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আগামী ৪ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার মিলবে চাকরির সুযোগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। কর্মস্থল হবে ভুবনেশ্বর। জেনে নিন কোন পদে হবে নিয়োগ। কারা করতে পারবেন আবেদন। রইল বিস্তারিত।

শূন্যপদ

পুজোর আগে এল দারুণ খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে এবার হবে কর্মী নিয়োগ। তবে এবার নিয়োগ হবে চুক্তিভিত্তিক। চাকরিপ্রার্থীদের কর্মস্থল হবে ভুবনেশ্বর। মেডিক্যাল কনসালট্যান্ট পদে হবে নিয়োগ। এবার শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য হবে নিয়োগ। পরে প্রয়োজন অনুসারে বাড়বে কাজের মেয়াদ।

যোগ্যতা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে এবার হবে কর্মী নিয়োগ। মেডিক্যাল কনসালট্যান্ট পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমবিবিএস ডিগ্রি থাকলে ঘন্টা প্রতি ১৪০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। স্নাতকোত্তর যোগ্যতা থাকলে ঘন্টা প্রতি ১৮০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। আরও জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে এবার হবে কর্মী নিয়োগ। মেডিক্যাল কনসালট্যান্ট পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে পারেন অনলাইনে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে নিন। সেখান থেকেই পাবেন আবেদন করার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করুন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে তা জমা দিন। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৪ অক্টোবর। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকেই জানতে পারবেন আরও তথ্য।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

সিপিআরআই-তে কর্মী নিয়োগ, ১১০ পদে হবে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?
SBI Recruitment 2026: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিনা পরীক্ষায় চাকরি! আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন