
RBI Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য় রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরিতে সুবর্ণ সুযোগ। আরবিআই-এর একাধিক পোস্টে প্রচুর শূন্য় পদে কর্মী নিয়োগ চলছে। জানা গিয়েছে, রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়াতে চিকিৎসক প্রয়োজন। এই মর্মে বিস্তারিত তথ্য় জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের রাষ্ট্রায়ত্ত এই ব্য়াঙ্কিং সংস্থা। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য় থেকে জানা গিয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের কর্মস্থল হবে লখনউতে।
মেডিক্যাল কনসালট্যান্ট নেওয়া হবে। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। ঘণ্টা প্রতি ১ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তদের।
আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে,তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু-বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য় আগ্রহী প্রার্থীদের রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে (https://opportunities.rbi.org.in/) যেতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য় দিয়ে অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 20 অগাস্ট। এবং বিশদ তথ্য়ের জন্য় মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
অন্য়দিকে, চাকরি প্রার্থীদের জন্য ব্যাপক খবর। এবার ২২১৮ শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ হবে। বর্তমানে এই পেশার প্রতি আগ্রহ তৈরি হয়েছে বহু মানুষের। অনেকেই স্কুলের পড়া শেষ করে নার্সিং নিয়ে পড়াশোনা শুরু করে। এবার তাদের জন্য সুখবর। ২২১৮ শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ করবে এমস।
দিল্লি এমস-সহ দেশের বিভিন্ন এমস ও সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ২২১৮টি নার্সিং অফিসার পদে নিয়োগ হবে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট-র মাধ্যমে হবে নিয়োগ।
PM Kisan Yoyona: পুজোর আগেই পিএম কিষাণ যোজনায় টাকা ঢুকবে অ্যাকাউন্টে ? জানুন কারা পাবেন না টাকা