
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। সদ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বছরের মাঝে এল ব্যাপক খবর। যারা এতদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন এবার তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজের সুযোগ পাবেন। দেখে নিন কোন পদে আবেদন করতে পারবেন। কীভাবে মিলবে কাজের সুযোগ। রইল বিস্তারিত।
শূন্যপদ
সদ্য জারি হল বিজ্ঞপ্তি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ হবে মেডিক্যাল কনসালট্যান্ট পদে। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। কর্মস্থল হবে গুয়াহাটি। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুসারে বাড়বে কাজের মেয়াদ। প্রতি ঘন্টায় ১ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তদের। আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তাহলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। তাহলেই আবেদন করতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের জন্য।
নিয়োগ পদ্ধতি
সবার আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে যান। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। সেখানে দেওয়া তথ্য অনুসারে আবেদন করুন। অনলাইনে আবেদন করার পর তা সাবমিট করতে হবে। ব্যাঙ্ক থেকে চালান কাটতে হবে। আবেদন করার পর নির্দিষ্ট দিনে দিতে হবে পরীক্ষা। কয়েকটি ধাপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মিলবে চাকরি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ জুন। তাই আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আজই আবেদন করুন। চলছে আবেদন প্রক্রিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ হবে মেডিক্যাল কনসালট্যান্ট পদে। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। কর্মস্থল হবে গুয়াহাটি। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকলে আজই আবেদন করে নিন অনলাইনে।