Vacancy: দারুণ খবর! টাটা গ্রুপের এই সংস্থায় কর্মী নিয়োগ, শূন্যপদ ২৫ হাজার

Published : Apr 14, 2026, 09:53 AM ISTUpdated : Apr 14, 2026, 10:58 AM IST
SSC MTS Vacancy 2025

সংক্ষিপ্ত

টাটা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা TCS প্রায় ২৫ হাজার ফ্রেশার্স নিয়োগের ঘোষণা করেছে। ২০২৬-২৭ অর্থবর্ষে এই কর্মী নিয়োগ করা হবে। উল্লেখ্য, গত তিন বছর ধরে TCS প্রতি বছর প্রায় ৪০ হাজারের বেশি ফ্রেশার্স নিয়োগ করে আসছে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে টাটা গ্রুপের একটি সংস্থায় কর্মী নিয়োগ। টাটা অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। যা দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কোম্পানি TCS। এই সংস্থায় এবার নিয়োগ হবে প্রায় ২৫ হাজার জন। নিয়োগ হবে ফ্রেশার্স। জেনে নিন বিস্তারিত। জেনে নিন কীভাবে করবেন আবেদন। 

শূন্যপদ

জানা গিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ৪৪,০০০ নতুন ফ্রেশার্স নিয়োগ করেছে TCS। যা দেশের যে কোনও বেসরকারি কোম্পানির করা সর্বোচ্চ নিয়োগ। সংস্থার চিফ এক্সিকিউটিভ এবং ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিবাসন বলেন, আমরা ২০২৬-২৭ সালে ২৫ হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছি। প্রসঙ্গত গত ৩ বছর ধরে TCS প্রতি বছরে প্রায় ৪০ হাজারের বেশি ফ্রেশার্স নিয়োগ করে আসছে।

এদিকে TCS ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ১৩,৭৮৪ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। বার্ষিক পরিসংখ্যান অনুসারে, কোম্পানিটির মুনাফা ১২.১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক কোম্পানিটি ১২,২৯৩ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।

এদিকে ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে সংস্থার চিফ এক্সিকিউটিভ এবং ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিবাসন বলেন, কোম্পানির হাতে প্রকল্পের পাইপলাইন্স স্থিতিশীল রয়েছে। যা বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতিতে একটি ইতিবাচক লক্ষণ। তিনি আরও বলেন, ব্যয় হ্রাস এবং ডিজিটাল রূপান্তর সম্পর্কিত চুক্তিসহ বিভিন্ন সেক্টর ও ভৌগোলিক অঞ্চল থেকে নতুন চাহিদা আসছে।

সব মিলিয়ে শীঘ্রই নিয়োগ হবে টিসিএস-এ। টাটা গ্রুপের এই সংস্থায় কর্মী নিয়োগ হবে ২৫ হাজার ফ্রেশার। তবে, আপাতত আসেনি নিয়োগের বিজ্ঞপ্তি। শুধুমাত্র সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলতি অর্থবর্ষে হবে নিয়োগ। ২০২৬-২৭ সালে ২৫ হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছি টাটা গ্রুপের এই সংস্থা। এই সংস্থার সব কয়টি শাখায় হবে নিয়োগ। সব মিলিয়ে ২৫ হাজার চাকরি প্রার্থী সুবিধা পেতে চলেছেন এই সংস্থায় কাজের জন্য। 

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission Consultant Recruitment 2026: অষ্টম বেতন কমিশনে পরামর্শক পদে নিয়োগ! কারা পাবেন এই সুযোগ? জানুন বিস্তারিত
CRPF Recruitment 2026: সিআরপিএফ-এ ৯০০০+ শূন্যপদে বিরাট সুযোগ! মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি