
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় জুনিয়র কোর্ট অ্যাটেনড্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৩০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইট sci.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ২৫ নভেম্বর।
শিক্ষাগত যোগ্যতা
নিয়োগের জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি এবং সর্বোচ্চ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ১ অক্টোবর ২০২৬ তারিখ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, বিশেষ ভাবে সক্ষম এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় আছে ছাড়।
নিয়োগ পদ্ধতি
নিয়োগের জন্য প্রথমে অনলাইনে করতে হবে আবেদন। পরীক্ষাটি হবে বহু নির্বাচনী প্রশ্নের ভিত্তিতে। মোট ১০০ টি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ১০০ নম্বর। পরীক্ষা সময় দেড় ঘন্টা।
আবেদন ফি
সাধারণ বা অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি দেড় হাজার টাকা। তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, প্রাক্তন সেনাকর্মী এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৭৫০ টাকা। সঙ্গে ব্যাঙ্কের নির্ধারিত অতিরিক্ত চার্জ দিতে হবে।
আবেদন পদ্ধতি
সবার আগে sci.gov.in ওয়েবসাইটে যান। এবার সেখানে মিলবে বিজ্ঞপ্তি। তারপর প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সব তথ্য পূরণ হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করে নিন। কর্নফরমেশন পেজ ডাউনলোড করে তার প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখুন।
এই কাজে আগ্রহী হলে দেরি না করে দ্রুত আবেদন করুন। অনলাইনে করা যাবে আবেদন। সবার আগে sci.gov.in ওয়েবসাইটে যান। এবার সেখানে মিলবে বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি দেখে করতে পারবেন আবেদন। বিজ্ঞপ্তি উল্লেখ আছে বিস্তারিত। তাই দেরি না করে দ্রুত করুন আবেদন।