ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মী নিয়োগ, নিয়োগ হবে এগজিকিউটিভ পদে, কারা করতে পারবেন আবেদন?

Published : Jul 28, 2026, 09:07 AM IST
job vacancy

সংক্ষিপ্ত

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। মোট তিনটি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে, যা পরে বাড়তে পারে। স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতা এবং নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা ২৯ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। সদ্য সংস্থার পক্ষ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। আবেদন করতে পারবেন অনলাইনেই। এবার ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন নিয়োগ করবে এগজিকিউটিভ পদে। জেনে নিন কারা করতে পারবেন আবেদন?

শূন্যপদ

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন নিয়োগ করবে এগজিকিউটিভ পদে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। নিয়োগ হবে তিনটি পদে। প্রথমে এই পদে চুক্তি ভিত্তিক নিয়োগ হবে। পরে বাড়তে পারে কাজের মেয়াদ।

যোগ্যতা

এগজিকিউটিভ পদে নিয়োগ হবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। সদ্য সংস্থার পক্ষ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। আবেদন করতে হলে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয় স্নাতক হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। যদি স্নাতকোত্তর যোগ্যতা থাকে তা হলে দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞান, টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

ঘরে বসে অনলাইনে করতে পারবেন আবেদন। সবার আগে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-র ওয়েবসাইটে যান। হোমপেজ থেকে নোটিফিকেশন এবং ওপেনিংস-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন। এবার সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টের পিডিএফ অ্যাটাচ করুন। তারপর তা পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। দেরি না করে দ্রুত করুন আবেদন। 

শেষ দিন

এগজিকিউটিভ পদে নিয়োগ হবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। সদ্য সংস্থার পক্ষ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। অনলাইনে করা যাচ্ছে আবেদন। আবেদন প্রক্রিয়া চলবে ২৯ জুলাই পর্যন্ত। ২৯ জুলাই-র মধ্যে করে নিন আবেদন। আরও জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে মিলবে সমস্ত তথ্য। জানা গিয়েছে, আপাতত নিয়োগ হবে তিন জন। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। পরে বাড়তে পারে কাজের মেয়াদ।  

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Student Scheme: রাজ্যের দুর্দান্ত স্কীম! প্রত্যেক পড়ুয়া মাসে পাবে ৭৫০০ টাকা! কীভাবে আবেদন করবেন?
NCERT Jobs: এনসিইআরটি-তে চাকরির হদিশ, লক্ষ টাকার বেতনের সুযোগ! বিভিন্ন চুক্তিভিত্তিক পদে হবে নিয়োগ