
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এল সুসংবাদ। সুসংবাদ দিল রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এবার নার্স এবং ডাক্তার পদে প্রায় ৪ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। জেনে নিন কারা আবেদনযোগ্য।
শূন্যপদ
প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুসারে, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স পদে হবে নিয়োগ। এবার মোট ৪ হাজার শূন্য পজে নিয়োগ করবে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। মেডিকেল অফিসার পদে ১১৩২ এবং নার্স পদে ২৬১১ শূন্যপদ আছে।
যোগ্যতা
এবার জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেন করতে হলে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম বা বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের সঙ্গে নাম নিবন্ধ থাকতে হবে। তেমনই মেডিকেল অফিসার পদে নিযুক্ত হতে হলে প্রার্থীদের ইন্টার্নশিপ-সহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
বয়সের সীমা
এই সব পদে আবেদন করতে হলে সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। পাশাপাশি সংরক্ষিতদের জন্য অবশ্যই থাকছে ছাড়। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
বেতন কাঠামো
স্টাফ নার্স পদে নিযুক্ত হলে প্রথমেই প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। মেডকেল অফিসার পদে চাকরি পেলে প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে। শীঘ্রই হবে নিয়োগ।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। তাই দেরি না করে আজই আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ।
আবেদন পদ্ধতি
চাকরিপ্রীর্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। সবার আগে অফিসিল ওয়েবসাইটে গিয়ে প্রথমে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বের করুন। তারপর রেজিস্টার করুন। সকল ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। এবার ডকুমেন্ট আপলোড করুন। সবশেষে ফি সাবমিট করুন।