অনুশীলনে হার্দিকের অবিশ্বাস্য ক্যাচ, ভাইরাল ভিডিও দেখলে অবাক হবেন আপনিও

Published : Mar 01, 2021, 12:25 PM IST
অনুশীলনে হার্দিকের অবিশ্বাস্য ক্যাচ, ভাইরাল ভিডিও দেখলে অবাক হবেন আপনিও

সংক্ষিপ্ত

দীর্ঘ দিন পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন হার্দিক তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টে প্রথম ১১-তে সুযোগ পাননি কিন্তু নিজেকে ফিট রাখতে কোনও খামতি রাখছেন না হার্দিক এবার অনুশীলনে তার একটি ক্যাচ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়  

মাঠে ও মাঠের বাইরে সব সময় চর্চায় থাকতে থাকতে পছন্দ করেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া। দীর্ঘ দিন পর ইংল্যান্জ সিরিজে ভারতীয় দলে ফিরেছেন তারকা অল রাউন্ডার। কিন্তু ৩টি টেস্ট ম্যাচ হয়ে গেলেও, এখনও প্রথম একাদশে জায়গা পাননি হার্দিক। তবে তাতে কিছু যায় আসে না হার্দিকের। নিজেকে ফিট রাখতে, নিজেকে খেলার মধ্য রাখতে সবসময় কঠোর অনুশীলনে নিজেকে ব্যস্ত রাখছেন হার্দিক পান্ডিয়া। ফের ধরা পড়ল সেই ছবি।

আগামি ৪ ঠা মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। চতুর্থ ম্যাচ জিতে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে যোগ্যতা অর্জন করাই প্রধান লক্ষ্য বিরাট ব্রিগেডের। তার আগে রবিবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। সেই অনুশীলন চলাকালীন হার্দিক পান্ডিয়া এমন একটি ক্যাচ ধরেছেন যা তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। যা নেট দুনিয়ায় এখন ভাইরাল।

 

 

রবিবার অনুশাীলন শুরুর পর ফিল্ডিং অনুশীলন চলছিল ভারতীয় দলের। সেই সময় হার্দিক ক্যাচ প্র্যাকটিসের সময় দেখা যায়, একটি উচু বল ধরার জনিয দৌড়চ্ছেন ভারতীয় তারকা। অনেকটা দৌড়ে গিয়েও বলের বাগাল না পেয়ে শেষ পর্যন্ত এক হাতে লাফিয়ে অবিশ্বাস্যভাবে ক্যাচটি ধরেন হার্দিক। হার্দিকের ফিটনেস দেখে মুগ্ধ হন সকলেই। এই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ভারতীয় দলের হয়ে নামার জন্যও মুখিয়ে রয়েছেন হার্দিক।

PREV
click me!

Recommended Stories

India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে