গুজরাটি ভাষায় বিরাটের প্রশংসা, হেসে লুটোপুটি অক্ষর-হার্দিক, দেখুন মজার ভিডিও

Published : Feb 26, 2021, 01:52 PM IST
গুজরাটি ভাষায় বিরাটের প্রশংসা, হেসে লুটোপুটি অক্ষর-হার্দিক, দেখুন মজার ভিডিও

সংক্ষিপ্ত

পিঙ্ক বল টেস্টে দুরন্ত জয় ভারতীয় ক্রিকেট দল ১০ উইকেটে জো রুটের দলকে হারিয়েছে বিরাট ব্রিগেড ১১ উইকেট নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন অক্ষর প্যাটেল ম্যাচের পরে মজা করতে দেখা গেল বিরাট, হার্দিক ও অক্ষরকে  

সিরিজে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। সমালোচনার সম্মুখীনও হতে হয়েছিল গোটা দলকে। তারপরই দুরন্তভাবে কামব্য়াক করে টিম ইন্ডিয়া। চেন্নাইতে দ্বিতীয় ও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিঙ্ক বল টেস্ট জিতেছে বিরাট কোহলির দল। এ যেন অনেকটা অস্ট্রেলিয়া সফরের পুনরাবৃত্তি। বর্তমানে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যানম্পিয়নশিপের থেকেও মাত্র এক কদম দূরে বিরাটের দল।

পিঙ্ক বল টেস্ট জয়ের পর থেকেই উৎসবের মেজাজে রয়েছে গোটা ভারতীয় দল। মোতেরার জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে ঘরের ছেলে অক্ষর প্যাটেল। ম্য়াচে ১১ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তরুণ বাঁ-হাতি স্পিনার। ম্য়াচ শেষে সামনে এসেছে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির একটি মজাদার ভিডিও। যা শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ভাইররাল হয়েছে।

 

 

বিসিসিআই শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচের সেরা’ অক্ষরের সঙ্গে কথা বললেন টিম ইন্ডিয়ার আর এক অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। মজার এই সাক্ষাৎকারের শেষে আরও মজার ককটেল যোগ করলেন অধিনায়ক বিরাট কোহালি। ২ জনের কথোপকথনের মাঝে ঢুকে হঠাৎ বলে দিলেন, “এ বাপু তারি বোলিং কামাল ছে!” বিরাটের গুজরাটি ভাষা শুনে হাসিতে ফেটে পড়েন হার্দিক ও অক্ষর। নেটিজেনদেরও মনে ধরেছে তিন ভারতীয় তারকার মজাদার ভিডিও।

PREV
click me!

Recommended Stories

Sanju Samson Dropped: বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসন বাদ জাতীয় দল থেকেই, পরিবর্তে চমক
Erling Haaland Records: ব্রাজিলের বিদায়ের মহানায়ক হাল্যান্ডের আছে তিনটি গিনিস রেকর্ড, জানুন এক নজরে