সুষমা প্রয়াণে শোকের ছায়া ক্রীড়ামহলে, শোকজ্ঞাপন বিরাট থেকে গম্ভীরের

Published : Aug 07, 2019, 01:06 PM IST
সুষমা প্রয়াণে শোকের ছায়া ক্রীড়ামহলে, শোকজ্ঞাপন বিরাট থেকে গম্ভীরের

সংক্ষিপ্ত

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে শোকাহত ক্রীড়ামহল বীরেন্দ্র শেওয়াগ থেকে বিরাট কোহলিদের শোকবার্তা রাজনীতির অন্দরে থেকেও সকলের সঙ্গে যোগ ছিল সুষমার  শোক জানিয়েছেন গৌতম গম্ভীর থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণ  

শুধুমাত্র নেতা মন্ত্রীরাই নন সুষমা প্রয়াণের খবরে শোকের ছায়া ক্রীড়া মহলেও। সোশ্যাল মিডিয়ায় টুইটের মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেক খেলোয়াড়ই। এদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি থেকে শুরু করে গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দ্র শেওয়াগ-রা।
প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি খুবই দুঃখিত। এমনই টুইট করেছেন তিনি। এবং সুষমা স্বরাজের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। 

প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ লিখেছেন, ওয়েস্টইন্ডিজে থাকাকালীন সুষমা স্বরাজের প্রয়াণের খবরটা শুনেছেন তিনি। সঙ্গে সমবেদনা জানিয়েছেন তাঁর পরিবারকে।

টুইট করে সুষমার পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। 

 
এছাড়াও প্রাক্তন বিদেশমন্ত্রীর আত্মার শান্তি কামনা করে টুইট করেছেন ক্রিকেটার হরভজন সিং-ও।

 

 

 

বর্তমান বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর টুইট বার্তায় জানিয়েছেন, সুষমা স্বরাজের মৃত্যুতে তিনি খুবই ব্যাথিত। গম্ভীরের মতে, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং বিজেপির স্তম্ভ ছিলেন তিনি। সে কারণেই সকলে ভালবাসত তাঁকে। শেষে তাঁর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানিয়েছেন তিনি। 

 টুইট করেছেন আর এক প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ। সুষমা স্বরাজের অকাল প্রয়াণে তিনিও গভীরভাবে শোকাচ্ছন্ন এবং সমবেদনা জানিয়েছেন তাঁর পরিবার ও অনুগামীদের। 

Sad to hear about the passing away of #SushmaSwaraj ji . Deepest condolences to her family and supporters . Om Shanti 🙏🏼

— VVS Laxman (@VVSLaxman281) August 6, 2019 />

ক্রিকেটার সুরেশ রায়নাও তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। সঙ্গে বলেছেন, তাঁর চোখে একজন সত্য নেত্রী ছিলেন সুষমা স্বরাজ। শুধুমাত্র ভয়-ডরহীন, নিজ লক্ষ্যে স্থির এবং জননেত্রী বললেও কম বলা হবে তাঁর সম্পর্কে। এর থেকেও বেশি প্রতিভা ছিল তাঁর। তিনি এটাও বলেছেন যে সুষমা স্বরাজের মৃত্যুর খবরটা মেনে নিতে পারছেন না তিনি। 

 

PREV
click me!

Recommended Stories

World Test Championship: টেস্ট ক্রিকেটে আসছে বড় পরিবর্তন, এবার ১২টি দল নিয়ে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ?
MI vs RCB 2026: ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৮ রানে পরাজয় মুম্বই ইন্ডিয়ান্সের, ম্যাচের আগে আশা ভোঁসলেকে স্মরণ