কেমন কাটবে সপ্তাহের প্রথমদিন! দেখে নিন আজকের রাশিফল

Published : Jul 28, 2019, 09:26 AM ISTUpdated : Jul 28, 2019, 01:48 PM IST
কেমন কাটবে সপ্তাহের প্রথমদিন! দেখে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন? পড়াশুনো হোক বা আয় কেমন হবে? কোন রং হবে আপনার জন্য শুভ! কী বলছে আজকের রাশিফল?

সূর্যোদয় - ৫টা বেজে ৮ মিনিটে
সূর্যাস্ত - ৬ টা বেজে ১৯ মিনিটে

মেষ - আজকের দিনটি আপনার অনূকুলে থাকবে। আর্থিক সমস্যা দেখা দিলেও তা মিটে যাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক ক্ষেত্রে কিছু দান করতে হতে পারে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভ্রমণ সংক্রান্ত আলোচনা হতে পারে। অযথা ব্যয় বন্ধ করুন নাহলে সমস্যা দেখা দিতে পারে। পুরনো পারিবারিক সমস্যা মিটে যেতে পারে। 
আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ৪। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন ক্যাটস আই।

বৃষ - পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। দাম্পত্য জীবন সুখের। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে। 
আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ২৬। শুভ দিক উত্তর। শুভ রত্ন চুনি।

মিথুন - কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে।লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। 
আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ১। শুভ দিক দক্ষিণ-পশ্চিম। শুভ রত্ন পান্না।

কর্কট - অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। এই রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো কাটবে। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন।
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৯। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন ডায়মন্ড।

সিংহ - উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। শরীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। অংশিদারী ব্যবসায় ভালো ফল আশা করেত পারেন। শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। বিদ্যার্থীদের সময়টা খুব একটা ভালো নয়। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। 
আপনার শুভ রং কালছে নীল। শুভ সংখ্যা ১৮। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন মুনস্টোন।

কন্যা - গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেয সুযোগ আসতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে।  
আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৪। শুভ দিক ঈষাণ। শুভ রত্ন জারকন।

তুলা -  রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৭। শুভ দিক উত্তর। শুভ রত্ন মুক্তো।

বৃশ্চিক - আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। পেটের সমস্যায় ভুগতে হতো পারে। ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন। 
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ১৯। শুভ দিক পূর্ব। শুভ রত্ন নীলা।

ধনু - প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। 
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ২। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।

মকর - যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।  
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ২৬। শুভ দিক পূর্ব। শুভ রত্ন পান্না

কুম্ভ - যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। ব্যবসায় ভালো আয় হতে পারে। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৩। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন লাল প্রবাল

মীন - রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। 
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৭। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আজ প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য তৈরি থাকুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ থেকে ব্যবসায় লাভের দিন শুরু! দেখে নিন আজকের আর্থিক রাশিফল