আয় থেকে সম্পর্ক, কেমন থাকবে আজ! দেখে নিন আজকের রাশিফল

Published : Aug 06, 2019, 09:55 AM IST
আয় থেকে সম্পর্ক, কেমন থাকবে আজ! দেখে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

  কেমন কাটবে মঙ্গলবারের সারাদিন কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা কোন দিকে হবে আজ ভাগ্যের উন্নতি কী বলছে আপনার রাশিফল

সূর্যোদয় - ৫টা বেজে ১৩ মিনিটে
সূর্যাস্ত - ৬ টা বেজে ১৩ মিনিটে

মেষ- চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। আজ ব্যবসা ও কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। ব্যবসা ক্ষেত্রে অংশীদারের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের দিনটি শুভ। যাত্রাযোগে কিছু বাধা আছে।
আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ৪। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন ক্যাটস আই।

বৃষ- পড়াশুনায় বাধার যোগ রয়েছে। গ্রহের শুভ প্রভাবে ব্যবসায়িক সমস্যার সমাধান হতে পারে আজ। সাংসারিকক্ষেত্রে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বন্ধুর সাহায্যে শত্রুর মোকাবিলা করতে পারবেন।  প্রেম ও যাত্রাযোগ শুভ। দুপুরের পর শুভ কাজে বাধা আসতে পারে।
আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ২৬। শুভ দিক উত্তর। শুভ রত্ন চুনি।

মিথুন- সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত তাদের সুনাম বৃদ্ধি পাবে। দিনের শুরুতে গ্রহের অবস্থানের জন্য কাজকর্মে বাধা আসতে পারে। যাত্রাযোগ শুভ। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বিতর্ক-বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আজ।
আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ১। শুভ দিক দক্ষিণ-পশ্চিম। শুভ রত্ন পান্না।

কর্কট- অসৎসঙ্গে মেলা মেশার ফলে ক্ষতি হতে পারে। দিনের শেষের দিকে পরিবার নিয়ে চিন্তা বাড়াবে। পাওনা অর্থ-সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাকে আনন্দ দেবে। প্রেমের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন আজ। দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। যাত্রাযোগ শুভ।
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৯। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন ডায়মন্ড।

সিংহ- অফিসে মনোমালিন্য় হওয়ার সম্ভাবনা রয়েছে। অশান্তির জেরে কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে আত্মত্যাগ করতে হতে পারে। দাম্পত্য জীবনে সতর্ক থাকা প্রয়োজন। প্রেমযোগে বাধা রয়েছে। দূরবর্তীস্থানে যাত্রাযোগ শুভ।
আপনার শুভ রং কালছে নীল। শুভ সংখ্যা ১৮। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন মুনস্টোন।

কন্যা- রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মস্থল ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। দিনের শেষে সামাজিক কাজে অর্থদান করে মানসিক তৃপ্তি পাবেন আজ। ধাতুর ব্যবসার সঙ্গে যুক্তদের সাফল্য আসতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি শুভ নয়।
আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৪। শুভ দিক ঈষাণ। শুভ রত্ন জারকন।

তুলা- আজ যে কোনও কার্যে হাত দিলেই সাফল্য পাবেন। বন্ধু ও কোনো সহকর্মীর সহায়তায় কর্মক্ষেত্রে সঙ্কটের অবসান হতে পারে। অসাধু মানুষের কবলে পড়ে অর্থহানির আশঙ্কা রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে আজ।
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৭। শুভ দিক উত্তর। শুভ রত্ন মুক্তো।

বৃশ্চিক- আজ চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রে সন্তানের কৃতিত্ব আপনাকে আনন্দিত করবে আজ। গুরুজনের দেহ কষ্ট আপনাকে পীড়া দেবে। দিনের অন্তভাগে অপ্রিয় সত্য কথার জন্য কাছের মানুষের থেকে দূরত্ব বাড়বে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। প্রেমযোগ শুভ।
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ১৯। শুভ দিক পূর্ব। শুভ রত্ন নীলা।

ধনু- আজ পরিবারের থেকে সহানুভূতি লাভ করবেন। বারবার বাধাপ্রাপ্ত হয়েছে এমন কাজ শেষ হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। অতিরিক্ত সরলতার কারণে আপনাকে ফাঁসিয়ে ক্ষতি করতে পারে কেউ। প্রেমের ক্ষেত্রে পরিবারের তরফ বাধা আসতে পারে আজ।
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ২। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।

মকর-পারিবারিক দায়িত্ব পালন নিয়ে অসোন্তোষ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।  সামান্য কারণে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি শুভ।
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ২৬। শুভ দিক পূর্ব। শুভ রত্ন পান্না

কুম্ভ- সামাজিক কোনও কাজ নিয়ে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সমস্ত বাধা পেরিয়ে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বাণিজ্য সূত্রে লাভের মুখ দেখবেন। দিনের শুরুতে বুদ্ধিবলে কার্যোদ্ধার করতে পারবেন। যাত্রাযোগে বাধা আছে। নিজের শখের জন্য বহুব্যয় হবে। প্রেমযোগ শুভ।
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৩। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন লাল প্রবাল

মীন- সঙ্গীর প্রতি আশক্তি বৃদ্ধি পাবে। দিনের মধ্যভাগে পারিবারিক শান্তি বজায় থাকায় শান্তি পাবেন। অন্যমনস্কতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। শুভ কাজ সুসম্পন্ন হতে পারে আজ। প্রেমযোগে মিশ্র প্রভাব পড়বে। 
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৭। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: আজ বাড়িতে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল