আজ কি ফিরবে সৌভাগ্য, জেনে নিন আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jun 28, 2019, 08:49 AM IST
আজ কি ফিরবে সৌভাগ্য, জেনে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল  

  • মেষ- প্রেম নিয়ে মনে যে হতাশা ছিল বা সম্পর্ক নিয়ে যে মানসিক যন্ত্রণা ছিলো তা কেটে যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে। যাত্রাযোগে উন্নতির যোগ। সম্পত্তি নিয়ে সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে আজ।
  • বৃষ- কর্মক্ষেত্রে কোনো বিশেষ সহকর্মী চক্রান্ত করে আপনার দিকে অভিযোগের আঙুল তুলতে পারে। প্রেমযোগ শুভ। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ বর্তমান। বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। শারীরিক সমস্যা থেকে মুক্তিপাবেন আজ।
  • মিথুন- কাছের বন্ধুর সঙ্গে ব্যবসা করতে গিয়ে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তির যোগ রয়েছ আজ। প্রেমযোগ শুভ। ভ্রমণের যোগে বাধা আছে।
  • কর্কট-প্রেমের সমস্যা সামলাতে এসে কেউ সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। শারীরিক সমস্যার যোগ। শিক্ষায় উন্নতির যোগ। সন্তানের উন্নতিতে মনে শান্তি পাবেন আজ।
  • সিংহ- হতাশায় না ভুগে বারংবার চেষ্টা করুন। চেষ্টা করলে কর্মক্ষেত্রে যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন।  পরিবারের সবার সঙ্গে বিনোদনে অংশ নিতে পারেন আজ। প্রেমে বাধার যোগ। ভ্রমণের যোগ আছে।
  • কন্যা- বন্ধুত্ব ও প্রেম- এর মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হতে পারে আজ। আপনার প্রিয় বন্ধু কোনো অজানা কারণে আপনার প্রেমের বাধা হয়ে দাঁড়াতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়েজন। আর্থিক দিকে বেশি নজর দিন।
  • তুলা- সম্পত্তির বিষয়ে পারিবারিকক্ষেত্রেব অসান্তির আশঙ্কা। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।  শিক্ষা যোগ শুভ। আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। বিশেষ ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে।
  • বৃশ্চিক-  প্রাথমিক অবস্থায় নতুন কোনও কাজ সম্পন্ন করা অসম্ভব বলে মনে হলেও ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে আসবে। হাল ছেড়ে না দিয়ে সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে পাওয়ার চেষ্টা করুন। প্রেমযোগে শুভ ফল। পারিবারিক ক্ষেত্রে সমস্যার যোগ আছে। 
  • ধনু- সম্পর্কে অশান্তির অবসান হবে। প্রেম নিয়ে কোনো সমস্যা তৈরি হয়ে থাকলে তার সমাধান হবে। ব্যবসায় লাভ বাড়বে। সম্পত্তি নিয়ে যাবতীয় সমস্যার সমাধান হবে। শারীরিক সমস্যা নিয়ে চিন্তা থাকবে আজ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।  যাত্রাযোগ শুভ।
  • মকর- দাম্পত্য জীবনে চলতে থাকা সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পাবেন। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান হবে।  আর্থিকযোগ শুভ। বিদেশযাত্রার বাধা মুক্তি। সৃষ্টিশীল কাজে আনন্দ পাবেন আজ।
  • কুম্ভ- আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। তবে ব্যয় কমানোর চেষ্টা করুন। ব্যবসায় শুভ যোগ বর্তমান। প্রেমযোগ শুভ। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। 
  • মীন- পারিবারিক সদস্যদের মধ্যে অশান্তির সুযোগ নিতে পারে বাইরের কোনও ব্যক্তি।  প্রেমযোগ শুভ। আপনার বন্ধু সেজে আদতে শত্রুতা করতে পারে আপনার কোনো আত্মীয়। আর্থিক বিষয় নিয়ে নিজে সিদ্ধান্ত নিন।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Daily Astrology: এই রাশির জাতকদের জীবনে আসছে চরম সর্বনাশ! খারাপ সময়ের সূচনা হতে চলেছে শিঘ্রই
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল