আজ কোন খাতে বইবে জীবন, কী বলছে আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jul 13, 2019, 08:52 AM IST
আজ কোন খাতে বইবে জীবন, কী বলছে আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কেমন কাটবে আজকের দিন কী বলছে আজকের রাশিফল

মেষ -নিজের নীতিবোধ ও মূল্যবোধকে বিসর্জন দিতে হয় এমন কোনও কাজ করবেন না। নিজের ভিত শক্ত রাখুন। তাতে আপনারই লাভ। পুরোন সমস্ত বিষয় আজ একবার নতুন করে ঝালিয়ে নিতে পারেন। আপনার খারাপ ব্যবহারে আপনার কাছের মানুষটির আঘাত লাগতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে সংযত করুন।

বৃষ - আপনার নিজের স্বত্বাকে কখনও হারাতে দেবেন না। তবেই আপনি নিজেকে আরও ভাল করে তুলে ধরতে পারবেন। অপ্রত্যাশিত মানুষের সমাগম হবে আজ আপনার জীবনে। প্রাক্তন প্রেমিক আজ আপনার জীবনে আকস্মিকভাবে ফিরে আসতে পারে। পুরানো কোন বিষয় ফিরে আসতে পারে আপনার বর্তমান জীবনে, যা মূল্যবান কোন পাঠ দিতে পারে আপনাকে।

মিথুন- আপনার স্নায়বিক উত্তেজনা আজ বেশি থাকবে।আজ নতুন ব্যবসায়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।ভ্রমণযোগ বর্তমান। সারাদিন অত্যধিক কাজের চাপ দিনের শেষে আপনাকে ক্লান্ত করে তুলবে।  আপনার অধ্যবসায়ই আপনাকে স্বীকৃতি দেবে।

কর্কট - আজ অন্যের ব্যাপারে কিছু বলার আগে দুবার ভেবে নিন। কারওর ব্যাপারে কোনও মন্তব্য না জেনে করা উচিত নয়। স্বামী-স্ত্রীর সম্পর্কে কোনও নতুন সমস্যার  আগমন ঘটতে পারে। 

সিংহ-  পুরানো কোন প্রতিশ্রুতি আজকের দিনেই পূরণ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও পাল্টাতে হবে। আপনার একগুঁয়েমি ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য। নিজের কাজের প্রতি সৎ এবং কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন।

কন্যা- সামাজিক ভাবে তৈরি কোনও কাঠামোকে অনুসরণ করতে গিয়ে নিজস্বতাকে হারাবেন না। নিজেকে নিয়ে পরীক্ষা করা ছেড়ে দিন। বাবা-মা'র শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখুন। 

তুলা- আপনার চিন্তার বাইরে কোন ঘটনা হতে পারে আজ। কোন বিশেষ বিষয়ে পরিতৃপ্ত করার জন্য নিজেকে সময় দিন। নিজের বাচনভঙ্গি সম্পর্কে সচেতন হন। গুরুজনরা বা আপনার খুব কাছের মানুষরা আপনার কথায় আহত হতে পারে আজ।

বৃশ্চিক-আজ আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। কোন সুখবর আপনার কড়া নাড়তে পারে। গতানুগতিকভাবে জীবন নাও চলতে পারে। জীবন কখনওই যুদ্ধের পটভূমি নয়। খুশি থাকুন। কারণ সামনে আপনার জন্য কি অপেক্ষা করছে কেউ জানে না।

ধনু -অযথা নতুনের প্রতি আকর্ষণ অনুভব করবন না। কর্মক্ষেত্রে আপনার স্বাধীন এবং বিদ্রোহী মনোভাবের ভারসাম্য রক্ষা করে রেখে চলার চেষ্টা করুন। হাল ছেড়ে দেবেন না। কোনও কাজে সফল না হলে আবাবর নতুন করে শুরু করতে চেষ্টা করুন।

মকর- আপনি আজ কোনও দোটানায় পড়তে পারেন। পুরানো কোনও কাজের সঙ্গে নতুন কোনও কাজের দ্বন্দ্ব তৈরি হতে পারে। কোন রাস্তায় আপনি হাঁটবেন তা ভাল করে ভেবে এগোবেন অবশ্যই। এখন যা ভাবছেন তা সবসময়ের জন্য ঠিক নাও হতে পারে। অনুভূতির সদ্ব্যবহার করার চেষ্টা করুন। সেটাই আপনার জন্য আদর্শ।

কুম্ভ- কোনও বিষয়, যা আপনি ভাবতেও পারেন নি, আজ তেমনই কোনও ঘটনা আপনার জীবনকে শঙ্কায় ফেলে দেবে। মানসিকভাবে বদ্ধ অবস্থা থেকে আজ আপনার মুক্তি হতে পারে। প্রত্যেকের জীবনের নিজস্ব কিছু নীতি থাকে। আপনার ও আছে, তবে তা ফলপ্রসূ না হলে, নীতিটা পরিবর্তন করুন। 

মীন-  নিজের ব্যাপারে একটু সচেতন হন। অলসতা ঝেড়ে কাজে মন দিন।অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে বদলাবেন না। কোনও নতুন চিন্তা আজ মাথায় খেলে যেতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আজ আপনার জন্য অপেক্ষা করছে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Daily Astrology: এই রাশির জাতকদের জীবনে আসছে চরম সর্বনাশ! খারাপ সময়ের সূচনা হতে চলেছে শিঘ্রই
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল