কেমন কাটবে আজ লক্ষ্মীবার, জেনে নিন কী রয়েছে আজকের রাশিফলে

Indrani Mukherjee |  
Published : Jul 18, 2019, 08:52 AM IST
কেমন কাটবে আজ লক্ষ্মীবার, জেনে নিন কী রয়েছে আজকের রাশিফলে

সংক্ষিপ্ত

কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল

মেষ-  শিক্ষা নিয়ে সমস্যা সমাধানের পথ বেরিয়ে আসবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। আর্থিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে। আজ আর্থিক চাপ বৃদ্ধি পাবে, এবং সঞ্চয়ও কম হবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।  আজকের দিনে প্রেমযোগ শুভ।

বৃষ- কর্মক্ষেত্রে আজ কাজের চাপ একটু বেশিই থাকবে, তবে ধাপে ধাপে উন্নতি হবে। আজ অর্থলাভের যোগ রয়েছে। তবে সাফল্য আসতে খানিকটা দেরি আছে, এখনই ধৈর্য্য হারাবেন না। ব্যবসায় ভাল-মন্দ মিশিয়ে কাটবে আজকের দিন। নতুন প্রেমের সম্ভাবনা আছে। 

মিথুন- শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আজ। ব্যবসায় উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। কর্মে শুভযোগ বর্তমান। যাত্রাপথে আঘাত পাওয়ার সম্ভাবনা। পরিবারের মানুষের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে, তাই বুঝে-শুনে বাক্য ব্যয় করুন। ভ্রমণের যোগ আছে।

কর্কট- পারিবারিক সমস্যার সমাধানের সূত্র বেরোবে আলোচনার মাধ্যমে। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে পারে আজ। শারীরিক সমস্যা বৃদ্ধির আশঙ্কা। দাম্পত্য কলহের যোগ রয়েছে আজ। প্রেম নিয়ে পরিবারের মধ্যে সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাবনা। 

সিংহ- শারীরিক সমস্যার সমাধান হবে। পরিবারের সঙ্গে আনন্দের সম্ভাবনা আছে। দাম্পত্য সমস্যার সমাধান।  আর্থিক বিষয় নিয়ে বন্ধুর সঙ্গে মতভেদ হতে পারে। অর্থ নিয়ে সাবধান হওয়া দরকার। ব্যবসায়ে আর্থিক ঋণ নিতে হতে পারে। একাকিত্ব মানসিক অবসাদ ডেকে আনতে পারে।

কন্যা- বিদেশ ভ্রমণের জট কাটতে পারে আজ। কর্মে উন্নতির শুভযোগ রয়েছে। ব্যবসায় শুভ ফললাভের সম্ভাবনা প্রবল।  শারীরিক সমস্যা ভোগাতে পারে আজ। আজ অর্থ ব্যয় হওয়ার আসঙ্কা রয়েছে। প্রেমের যোগ শুভ।

তুলা- কর্মক্ষেত্রে সুসংবাদ মিলতে পারে আজ। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সন্তানের লেখাপড়ায় অমনোযোগীতার জেরে সংসারে অশান্তির যোগ। বিশেষ যাত্রার বাধামুক্তি। আর্থিকযোগ শুভ। কাউকে উপকারের বিনিময়ে মিলতে পারে অবজ্ঞা। প্রেমে সমস্যার সমাধান সামনে আসতে পারে। যাত্রাযোগ শুভ। 

বৃশ্চিক- আর্থিক বিষয় নিয়ে পারিবারিক আলোচনায় সুফল মিলতে পারে। কর্মে উন্নতির যোগ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ। ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে আজ। প্রিয়জনের শারীরিক অবস্থা ভাবাতে পারে আজ।

ধনু-  আর্থিকযোগে সমস্যার সম্ভাবনা। প্রেম নিয়ে সমস্যা সমাধানের যোগ। যাত্রাক্ষেত্রে শুভফল লাভ, আজ সপরিবারে আকাশপথে ভ্রমণের যোগ রয়েছে। শারীরিক সমস্যার সম্ভাবনা।  অনেকদিন পর আজ শারীরিক দিক থেকে সুস্থ বোধ করবেন। বিনোদনের যোগ। যাত্রাযোগ শুভ। 

মকর- শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ, তবে পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়তে পারে আজ। প্রেমের সকল বাধা কাটিয়ে উঠতে পারেন আজ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আজ। আর্থিকদিক আজ ভাল-মন্দ মিশিয়েই কাটবে। নতুন কাজে সাফল্য আসবে আজ। যে-কোনও পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। 

কুম্ভ-  পরিবারে মনোমালিন্য মিটিয়ে ফেলার চেষ্টা করুন। নতুন বন্ধুর সঙ্গে আলাপ হতে পারে আজ। দুর্ঘটনা এড়াতে রাস্তাঘাটে সাবধানে চলা-ফেরা করুন। সঞ্চয়ে মন দিন। প্রেমের যোগ শুভ। যাত্রাযোগে শুভফল লাভ। 

মীন- রাস্তাঘাটে সাবধানে চলা-ফেরা করুন। কারওর সঙ্গে বিবাদে জড়াবেন না। উপহার বা আর্থিক বিষয়ে লাভবান হতে পারেন। আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের দিনটি শুভ।  নতুন কর্মের সম্ভাবনা। কর্মক্ষেত্রে বাড়তি কাজের দায়িত্ব নিতে হতে পারে আজ। আর্থিক উন্নতির যোগ। যাত্রাযোগে শুভফল।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল