ছোট্ট আদিদেবকে নিয়ে পুজোয় মাতলেন সুদীপা, শেয়ার করলেন বাড়ির পুজোর ভিডিও

Published : Oct 06, 2019, 01:13 PM IST
ছোট্ট আদিদেবকে নিয়ে পুজোয় মাতলেন সুদীপা, শেয়ার করলেন বাড়ির পুজোর ভিডিও

সংক্ষিপ্ত

ছোট্ট আদিদেবকে নিয়ে পুজোয় মাতলেন সুদীপা শেয়ার করলেন পুষ্পাঞ্জলির ভিডিও বাবার কোলে চেপে মণ্ডপে হাজির আদি মুহুর্তে ছড়িয়ে পড়ল ভিডিও

বেশ কয়েকদিন ধরেই টেলিভিশনের পর্দায় দেখা মেলেনি সুদীপার। দর্শকেরা খানিক হতাশ হয়েছিলেন ঠিকই, কিন্তু তারই মাঝে অভিনেত্রী দিয়েছিলেন সুখবর। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ডাক্তারের পরামর্শে বাড়িতেই ছিলেন তিনি। এবার পুজোয় তাঁর কোলে ছোট্ট আদিদেব। 

ছোট ছেলেকে নিয়েই এবার পুজোয় মাতলেন সুদীপা। সপ্তমীর দিন পুজো পরিবার হাজির হলেন ঠাকুর দালানে। সেখানে সেরে নিলেন পুষ্পাঞ্জলি। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের কোলে উঠে জোড় হাতে সামিল হল আদিদেব। বাড়ির প্রতিমা থেকে শুরু করে পুজোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন সুদীপা। 

ছোট্ট আদির পরনে ছিল পাঞ্জাবি। মায়ের কাপড়ের সঙ্গে মানানসই সেই রং। মণ্ডপে কেঁদেই ভাসাল আদি। একচালার ঠাকুর প্রতিবারই সুদীপার বাড়িতে সকলের নজর কাড়ে। এবারেও তার ব্যতিক্রম হল না। মণ্ডপে অবস্থিত দুর্গা প্রতিমার ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 

টলিউডের একাধিক পুজোর মধ্যে সুদীপার বাড়ির পুজো বেশ জনপ্রিয়। বালিগঞ্জের এই বাড়িতে টলিপাড়ার অনেক তারকাদের দেখা মেলে। অতিথি আপায়নের বেজায় ব্যস্ত থাকেন সুদীপা। পাড়া প্রতিবেশীদেরও সমাগম থাকে যথেষ্ট। 

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
click me!

Recommended Stories

নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?