মুখ ঢেকে বার বার ভোট মহিলাদের, অনুপম ধরতেই উল্টে বিক্ষোভ তৃণমূলের

Published : May 19, 2019, 01:07 PM ISTUpdated : May 19, 2019, 01:13 PM IST
মুখ ঢেকে বার বার ভোট মহিলাদের, অনুপম ধরতেই উল্টে বিক্ষোভ তৃণমূলের

সংক্ষিপ্ত

যাদবপুরের ১৫০/১৩৭ নম্বর বুথের ঘটনা বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের ভুয়ো ভোট দিচ্ছিলেন তৃণমূল সমর্থকরা, দাবি বিজেপি প্রার্থীর  


আঙুলে কালি লাগিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটারদের। আর তার বদলে বার বার গিয়ে ছাপ্পা ভোট দিয়ে আসছেন মুখ ঢাকা মহিলারা। তৃণমূলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

যাদবপুরের ১৫০/১৩৭ নম্বর বুথ থেকে এই অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী সেখানে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীকে ঘিরে বুথের মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের মহিলা সমর্থকরা। বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসেন অনুপম।

অনুপমের অভিযোগ, সকাল থেকেই ওই বুথে বেশ কিছু বৈধ ভোটারকে আঙুলে কালি লাগিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কালি লাগালেও তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি. অভিযোগ, ওই ভোটারদের বদলে তৃণমূলের হয়ে কয়েকজন মহিলা ভোটার মুখ ঢেকে বার বার গিয়ে ভোট দিয়ে আসছিলেন। অনুপমের দাবি, একজনকে তিনি হাতেনাতে ধরেও ফেলেন। 

এর পরেই তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা অনুপমকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা অভিযোগ করেন, বুথে এসে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী. তার ফলেই বুথের মধ্যে উত্তেজনা ছড়ায়। গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অনুপম হাজরা।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন? উত্তর ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপর
মুর্শিদাবাদে ২ বছরের মধ্যেই বাবরি মসজিদ হবেই, বাবরি যাত্রা থেকে আশাবাদী হুমায়ুন কবীর