গেরুয়া উত্তরীয়তে মোড়া চব্বিশ লক্ষ টাকা, সোনারপুরে ধৃত পাঁচ বিজেপি নেতা

arka deb |  
Published : May 17, 2019, 01:11 PM IST
গেরুয়া উত্তরীয়তে মোড়া চব্বিশ লক্ষ টাকা, সোনারপুরে ধৃত পাঁচ বিজেপি নেতা

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার রাতে একটি জাইলো গাড়িকে প্রথমে আটক করে পুলিশ। পালাতে চাইছিল গাড়ির সওয়ারিরা। কিন্তু শেষরক্ষা হল না

আগেই কথা ছিল শেষ দফার আগে রাজ্যে চলবে জোর নাকা চেকিং। হাতেনাতে তার ফল মিলল। ভোটের ঠিক আগেই বারুইপুরে ধরা পড়ল পাঁচ বিজেপি নেতা, তাদের সঙ্গে ছিল মোট ২৪ লক্ষ ১২ হাজার টাকা৷ 

ধৃতদের নাম কৌশিক মণ্ডল, সরস্বতী হালদার  মিন্টু হালদার, ও নমিতা সর্দার৷ধৃত মিন্টু বারুইপুর মণ্ডল বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। 

গেরুয়া উত্তরীয়তে মোড়া এই টাকা নিয়ে কোথায় কী কারণে যাচ্ছিলেন এই বিজেপি নেতারা? সেই প্রশ্নের কোনও সঠিক উত্তর দিতে পারেননি তারা। এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে৷

প্রসঙ্গত , বৃহস্পতিবার রাতে নাকা তল্লাশির সময় জয়নগরের বকুলতলা এলাকার বুড়োগাট থেকে সাদা রঙের একটি জাইলো গাড়িকে প্রথমে আটক করে পুলিশ। গাড়ির ভিতরে বসে থাকা লোকজন পুলিশি তল্লাশি এড়িয়ে যেতে কোনও চেষ্টারই কসুর করেননি। তবে  শেষরক্ষা হয়নি। পুলিশি তৎপরতা জানা যায় তাঁদের পরিচয়। এরপরে তল্লাশি শুরু করে পুলিশ হতভম্ব হয়ে যায়, দেখা যায় গেরুয়া রঙের উত্তরীয়তে মোড়া রয়েছে ২৪ লক্ষ ১২ হাজার টাকা। জিজ্ঞেসাবাদে সাড়া না পেয়ে তক্ষুনি দলটাকে গ্রেফতার করে পুলিশ। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আবারও কোনঠাসা দিলীপ ঘোষ! BJP কর্মী-সমর্থকরা না আসায় পার্টি অফিস উদ্বোধন না করেই ফিরলেন তিনি
SIR-এর কারণে এবার আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ! শুনানি শেষে শুরু তথ্য যাচাই