রাজনীতি বোঝেন না, ভোট দিয়েও মহারাজের মুখে ক্রিকেটের কথা

Published : May 19, 2019, 04:20 PM IST
রাজনীতি বোঝেন না, ভোট দিয়েও মহারাজের মুখে ক্রিকেটের কথা

সংক্ষিপ্ত

সস্ত্রীক ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বেহালায় নিজের পাড়াতেই ভোট দিলেন তিনি ভোট দিলেও রাজনীতি নিয়ে কথা বলেননি সৌরভ  

বাঙালির কাছে তিনি এখনও মহাতারকা। তাই আজকের দিনে তিনিও তারকা ভোটার। এ হেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডিফেন্স অবশ্য ভোটের দিনও ভাঙা গেল না।

তিনি রাজনীতিতে আসছেন বলে বহুবার গুজব ছড়িয়েছে। প্রতিবারই তা উড়িয়ে দিয়েছেন সৌরভ নিজেই। এ দিনন বেহালায় স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে এসেও জানিয়ে গেলেন, ভবিষ্যতেও রাজনীতিতে আসার আগ্রহ নেই তাঁর। মহারাজের কথায়, তিনি মাঠের লোক, মাঠ নিয়েই থাকতে চান।

বরং এ দিনও ভোট দেওয়ার পরে সৌরভ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে নিজের মতামত দেন। ভোটের লাইনে দাঁড়ানো কেউ কেউ মহারাজের কাছে জানতে চান ভারত বিশ্বকাপ জিতবে কি না? জবাবে সৌরভ বলেন, বিশ্বকাপে ভারত ভাল ফল করবে বলেই তিনি আশাবাদী। তবে এ বার বিশ্বকাপ দারুণ উপভোগ্য হবে বলেই মত তাঁর, কারণ এবার সব দলের সঙ্গেই সবার লড়াই হবে।

নিজের বাড়ির কাছেই বুথে এ দিন ভোট দেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ভোট দিতে এসেও নিজেকে রাজনীতি থেকে দূরেই রাখলেন তিনি। বলে গেলেন, এবারের বিশ্বকাপ দারুণ উপভোগ করবেন ক্রিকেট প্রেমীরা।
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: NEET Controversy - পড়ুয়াদের উপর পুলিশি জুলুমের প্রতিবাদ! সংসদ অচল করার হুঁশিয়ারি বিরোধীদের
Adina Mosque: 'আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির'—দাবি করে শিবলিঙ্গ প্রতিষ্ঠায় তারকেশ্বর থেকে ধর্মীয় শোভাযাত্রা