জীবনের ১৫টা বছর নষ্ট! মদ্যপানের অভ্যাস নিয়ে আজও আক্ষেপ জাভেদ আখতারের, কেন ছাড়তে হয়েছিল নেশা?

Published : Nov 28, 2026, 01:21 PM IST
shabana azmi and javed akhtar

সংক্ষিপ্ত

জীবনের ১৫টা বছর নষ্ট! মদ্যপানের অভ্যাস নিয়ে আজও আক্ষেপ জাভেদ আখতারের, কেন ছাড়তে হয়েছিল নেশা?

জীবনে সাফল্য, খ্যাতি, প্রতিপত্তি সবই পেয়েছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবে তাঁর পরিচিতি বিশ্বজুড়ে। কিন্তু জীবনের একটি অধ্যায় নিয়ে আজও গভীর আক্ষেপ রয়েছে জাভেদ আখতারের। নিজের পুরনো অভ্যাসের কথা বলতে গিয়ে সম্প্রতি এমনই এক স্বীকারোক্তি করলেন বর্ষীয়ান এই লেখক। জানালেন, জীবনের মূল্যবান ১৫টি বছর কার্যত নষ্ট করেছেন তিনি।

সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত 'উই দ্য উইমেন' অনুষ্ঠানের নবম সংস্করণে নিজের জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন জাভেদ। সেখানে তিনি জানান, মদ্যপান এবং দায়িত্বজ্ঞানহীন জীবনযাপনের কারণে জীবনের প্রায় ১৫টি বছর নষ্ট করেছেন। তাঁর মতে, সেই সময়টা অন্যভাবে কাজে লাগাতে পারতেন। আরও বেশি লেখালেখি করার পাশাপাশি সঙ্গীত শেখা, কোনও বাদ্যযন্ত্র আয়ত্ত করা কিংবা ফরাসি বা ফারসি ভাষা শেখার সুযোগ ছিল তাঁর সামনে।

শুধু নিজের কাজের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেও অতীতের কিছু আচরণ নিয়ে অনুতপ্ত জাভেদ। তাঁর কথায়, কয়েকজন মানুষের সঙ্গে আরও সংবেদনশীল আচরণ করতে পারতেন তিনি। অতীতে তাঁদের সঙ্গে কীভাবে কথা বলেছেন, কী ধরনের শব্দ ব্যবহার করেছেন, সেসব মনে পড়লে এখনও খারাপ লাগে তাঁর।

জাভেদ জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক জীবনে তাঁর নেওয়া বেশ কিছু বড় ভুল সিদ্ধান্তের নেপথ্যে ছিল মদ্যপান। একসময় প্রায় প্রতি রাতেই এক বোতল মদ খেতেন তিনি। তবে এই অভ্যাস থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন ১৯৯১ সালের ৩১ জুলাই। সেই দিনটিই ছিল তাঁর জীবনের শেষ মদ্যপানের দিন। তারপর থেকে আর কখনও মদ ছুঁয়ে দেখেননি তিনি।

কেন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন? জাভেদের বক্তব্য, কোনও দুঃখ বা অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলতে তিনি মদ খেতেন না। বরং মদ্যপান করতে তাঁর ভালোই লাগত। কিন্তু একটা সময় বুঝতে পারেন, এই অভ্যাস চালিয়ে গেলে হয়তো বেশি দিন বাঁচতে পারবেন না। তাঁর সামনে তখন দুটি পথ ছিল—মদের আনন্দ উপভোগ করা, নাকি দীর্ঘ জীবন বেছে নেওয়া। শেষ পর্যন্ত দ্বিতীয় পথটিই বেছে নেন তিনি।

তরুণ প্রজন্মকেও বিশেষ পরামর্শ দিয়েছেন এই বর্ষীয়ান লেখক। তাঁর মতে, নিজের অস্তিত্ব বা জীবনের উদ্দেশ্য নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তায় সময় নষ্ট না করে চারপাশের পৃথিবীকে বোঝার চেষ্টা করা উচিত। সমাজ, মানুষ, নতুন আবিষ্কার, বিজ্ঞান ও নানা পরিবর্তনের বিষয়ে কৌতূহলী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিজের ভুল নিয়ে ভাবা প্রয়োজন শুধুমাত্র তা শুধরে নেওয়ার জন্য।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Sadhak Bamakhyapa: ৬৩টি হলে বাড়ল শো টাইম, শুভেন্দুর হস্তক্ষেপে যোগ্য সম্মান ‘সাধক বামাক্ষ্যাপা’-কে
Today’s News in Bengali Live: Akash Deep - নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন