'নেতাজি' ধারাবাহিকের লোগোতে লুকিয়ে বড় ভুল! খুঁজে বের করলেন নেটিজেনরা

swaralipi dasgupta |  
Published : Jun 02, 2019, 03:02 AM ISTUpdated : Jun 02, 2019, 03:04 AM IST
'নেতাজি' ধারাবাহিকের লোগোতে লুকিয়ে বড় ভুল! খুঁজে বের করলেন নেটিজেনরা

সংক্ষিপ্ত

ড্রয়িং রুমে আয়েশ করে একের পরে এক ধারাবাহিক দেখেন কিন্তু জানেন কি, এই মুহূর্তের অন্যতম ধারাবাহিক 'নেতাজি'-তে একটি বড় ভুল আপনার চোখ এড়িয়ে গিয়েছে  

ড্রয়িং রুমে আয়েশ করে একের পরে এক ধারাবাহিক দেখেন! কিন্তু জানেন কি, এই মুহূর্তের অন্যতম ধারাবাহিক 'নেতাজি'-তে একটি বড় ভুল আপনার চোখ এড়িয়ে গিয়েছে। 

নেতাজি ধারাবাহিকে এই মুহূর্তে শিশু সুভাশকে দেখানো হচ্ছে। ধীরে ধীরে সুভাশচন্দ্রের নেতাজি হয়ে ওঠার ইতিহাসই দেখানোর কথা এই ধারাবাহিকে। কিন্তু সেই ইতিহাসের জায়গাতেই একটা বড় ভুল থেকে গিয়েছে। সিরিয়ালটির লোগোতে রয়েছে ভারতের মানচিত্র ও তার উপরে ঘোড়ায় সওয়ারি নেতাজি। কিন্তু ভুলটা হল, লোগোতে রয়েছে ভারতের বর্তমান মানচিত্র। কিন্তু ইতিহাস মানতে হলে লোগোয় থাকার কথা ছিল অখণ্ড ভারতের মানচিত্র। কারণ নেতাজির ইতিহাসই যদি এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু হয়ে থাকে, তা হলে ১৯৪৫ সাল পর্যন্তই দেখানোর কথা। অর্থাৎ সেখানে ভারতের বর্তমান মানচিত্র ভুল। 

এই ভুল অবশ্য নেটিজেনদের চোখ এড়াতে পারেনি। তাঁরাই এই ভুল খুঁজে বের করেছেন। টিআরপি-র দিক থেকে দেখতে গেলে এই সিরিয়াল বেশ এগিয়ে রয়েছে। কিন্তু সেখানে এত বড় একটা ভুল লুকিয়ে রয়েছে অনেকেই আশা করেননি। 

আপাতত সোশ্য়াল মিডিয়ায় তাই আলোচনার কেন্দ্রেই রয়েছে ধারাবাহিক নেতাজি। লোগোটি রীতিমতো ভাইরাল হচ্ছে। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের