Arijit Singh: গভীর রাতে জিয়াগঞ্জের কলেজে ঢুকে ' বেআইনি' কাজ করলেন আমির, অরিজিৎ! ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ?

Published : Feb 07, 2026, 04:03 PM IST
Amir Arijit

সংক্ষিপ্ত

Arijit Singh: গভীর রাতে জিয়াগঞ্জের কলেজে ঢুকে ' বেআইনি' কাজ করলেন আমির, অরিজিৎ! ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ?

চলতি সপ্তাহে গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে মুম্বই থেকে সরাসরি মুর্শিদাবাদে পৌঁছন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে ছিলেন তিনি। কখনও গভীর রাতে অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানো, কখনও আবার গায়কের স্টুডিয়োয় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো—এই সমস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। তবে জিয়াগঞ্জে আমির–অরিজিতের সৌজন্য সাক্ষাতের রেশ কাটতে না কাটতেই শুরু হয় বিতর্ক।

 অভিযোগ উঠেছে, গভীর রাতে সরকারি কলেজে বেআইনিভাবে প্রবেশ করেছেন দুই তারকা। বিষয়টি নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, এক রাতের অন্ধকারে আমির খানকে সঙ্গে নিয়ে জিয়াগঞ্জের রানি ধন্যা কুমারী সরকারি কলেজে ঢোকেন অরিজিৎ সিং। কলেজ কর্তৃপক্ষের কোনও অনুমতি ছাড়াই সেখানে দীর্ঘক্ষণ সময় কাটানো, ব্যাডমিন্টন খেলা এবং শুটিং করার অভিযোগ ওঠে। জানা যায়, প্রায় এক ঘণ্টারও বেশি সময় তাঁরা কলেজ চত্বরে ছিলেন। এই ঘটনা সামনে আনেন কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। তিনি নিজের ফেসবুক প্রোফাইলে দুটি ভিডিও পোস্ট করে জানান, রাত ১টার পর প্রায় দশটি মোটরসাইকেল নিয়ে অরিজিৎ সিং ও আমির খান কলেজে প্রবেশ করেন। অভিযোগ, সেখানে খেলাধুলা এবং শুটিংয়ের পর রাত ২টা ২৫ মিনিট নাগাদ তাঁরা বেরিয়ে যান। কলেজের সিসিটিভি ফুটেজেই এই দৃশ্য ধরা পড়ে বলে দাবি করেন অধ্যক্ষ। 

ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে কিছু সময়ের মধ্যেই সেই পোস্ট ডিলিট করে দেন অধ্যক্ষ অজয় অধিকারী। পরে ফেসবুকেই তিনি জানান, ‘পোস্টটি ডিলিট করতে বাধ্য হলাম।’ যদিও কেন বাধ্য হলেন, তার স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। এরপর থেকেই বিতর্ক আরও ঘনীভূত হয়। একদিকে দুই তারকার বিরুদ্ধে সরকারি সম্পত্তিতে বেআইনি প্রবেশের অভিযোগ উঠছে, অন্যদিকে বিনা অনুমতিতে কলেজ চত্বরে শুটিং করার বিষয়টিও প্রশ্নের মুখে। 

স্থানীয় সূত্রের দাবি, অভিযোগ প্রকাশ্যে আনার পর অধ্যক্ষের উপর বিভিন্ন মহল থেকে ‘চাপ’ ও ‘অনুরোধ’ আসতে থাকে ভিডিও সরিয়ে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত সেই চাপের মুখেই নাকি পোস্ট দুটি ডিলিট করতে বাধ্য হন তিনি। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় অরিজিৎ সিং বা আমির খানের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে মুর্শিদাবাদের এই সফর যে সৌজন্যের পাশাপাশি বিতর্কও বয়ে আনল, তা আর বলার অপেক্ষা রাখে না।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Unknown Facts about Suchitra Sen: সুচিত্রা সেনের বাবা পেশা কী ছিল জানেন? কোথায় জন্ম হয়েছিল এই কিংবদন্তী অভিনেত্রীর, জানেন না অনেকেই