অরিজিৎ-র বাড়িতে ঘুড়ি ওড়ালেন আমির, দুপুরে ভুড়িভোজ, কী কী ছিল সেদিনের মেনুতে

Published : Feb 03, 2026, 09:13 AM ISTUpdated : Feb 03, 2026, 10:18 AM IST
who is arijit singh first wife ruprekha banerjee affair marriage divorce

সংক্ষিপ্ত

সম্প্রতি আমির খান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-র বাড়িতে যান, যেখানে তাঁরা ঘুড়ি ওড়ান এবং আমির বাঙালি ভোজে আপ্যায়িত হন। জেনে নিন সে দিন কী কী ছিল দুপুরের মেনুতে। 

বেশ কিছুদিন ধরে খবরে অরিজিৎ সিং। সুরের জাদুকর সদ্য ঘোষণা করেছেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন। তারপর থেকে নানান কারণে খবরে গায়ক। এবার আমির খানের দৌলতে খবরে এলেন অরিজিৎ সিং। সদ্য আমির খান অরিজিৎ সিং-র মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে পৌঁছান। সেখানে জিয়াগঞ্জের বাড়ির ছাদে দেখা যায় দুই তারকাকে। ক্যাজুয়াল লুকে আমির ও অরিজিৎ মেতে উঠেছিলেন ঘুড়ি ওড়াতে। অরিজিতের বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশপানে ঘুরি উড়িয়ে আমির যেন ফিরে গিয়েছিল তার শৈশবে। সোমবার সেখানেই খাওয়া দাওয়া করেন আমির খান। একেবারে বাঙালি মেনু ছিল সেদিন।

অরিজিৎ সিং-র জেঠতুতো ভাই সুরিন্দর সিং জানিয়েছেন, দাদা ফোন করে বলার পর এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ সাদা ভাত,বাটার নান, চিকেন ও মটন কষা, মিক্স ভেজ ও পনির বাটার মশলা পাঠিয়েছিলাম।

এদিকে অরিজিৎ সিং-র অবসর নিয়ে সদ্য মন্তব্য করেন পলাস সেন। তিনি জানেন অরিজিৎ কেন এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, বহু বছর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারও একই রকম অভিজ্ঞতা হয়েছিল এবং তিনিও ফিল্ম থেকে সরে এসে নিজের আলাদা পথ তৈরি করেছিলেন। পলাশ ইনস্টাগ্রামে তার ফিল্ম 'ফিলহাল'-এর কিছু ছবি শেয়ার করে লিখেছেন- "২৪ বছর আগে এই দিনে বা সম্ভবত ২ ফেব্রুয়ারি, অভিনেতা হিসেবে আমার প্রথম ছবি 'ফিলহাল' মুক্তি পেয়েছিল। এটি ফ্লপ হয়েছিল এবং সমালোচকরা আমাকে খুব খারাপ বলেছিলেন। একজন অভিনেত্রী আমাকে লম্বা বক্তৃতা দিয়ে বলেছিলেন কেন আমার কাজ করা উচিত নয়।" তিনি অরিজিতের প্লেব্যাক গান ছাড়ার সিদ্ধান্তের বিষয়েও লিখেছেন। তিনি লিখেছেন- "সত্যিটা হল, আমি জানি আমার ভাই অরিজিৎ কেন প্লেব্যাক ছাড়ছে। আমি অনেক আগেই সেখানে ছিলাম এবং আমি আমার নিজের পথ বেছে নিয়েছিলাম, সেই পথ, যে পথে আমি জানি এখন অরিজিৎ চলবে"।

 

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
গ্র্যামির মঞ্চে নয়া চমক! পুরস্কার পেলেন Dalai Lama, জানুন কোন বিভাগে সম্মানিত ধর্মগুরু