রিপোর্ট অনুযায়ী, রবিবার দুপুর ১২:৪৫ নাগাদ মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে আমির খান ও গৌরী স্প্র্যাট রেজিস্ট্রি বিয়ে সারেন।
অনুষ্ঠানটি ছিল একেবারেই ঘরোয়া, যেখানে শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথম ছবিতে দেখা যায়, আমির বিয়ের রেজিস্টারে সই করছেন এবং তাঁর পাশে আইভরি রঙের ঐতিহ্যবাহী পোশাকে বসে আছেন গৌরী।
অনুষ্ঠানে হাজির ছিলেন আমিরের ছেলে জুনেইদ খান, মেয়ে ইরা খান, জামাই নুপূর শিখারে, ছেলে আজাদ রাও খান, মা জিনাত হুসেন, পরিচালক আশুতোষ গোয়ারিকর, মুকেশ আম্বানির পরিবার, অভিনেত্রী এলি আভরাম, ক্রিকেটার ইরফান পাঠান এবং রাজনীতিবিদ রাজ ঠাকরে সহ আরও অনেকে।