
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু ঘিরে একের পর এক প্রশ্ন সামনে আসছে। এবার জটিলতা তৈরি হয়েছে পুলিশের বয়ান নিয়ে। কারণ পুলিশ জানিয়েছে তালসারির সমুদ্র সৈকতে শ্যুটিং-এর জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। পাশাপাশি জলে শ্যুটিং করা হচ্ছিল বলেও জানিয়েছে পুলিশ। ম্যাজিক মোমেন্টস ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'শ্যুটিং-এর জন্যই তালসারি গিয়েছিলেন রাহুল। সেখানেই তাঁর মৃত্যু হয়। কিন্তু ম্যাজিক মোমেন্টস-এর কর্তী লীনা গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন শ্যুটিং-এ জলে নামার কোনও দৃশ্য ছিল না। আর সেখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা।
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল এক মর্মান্তিক দুর্ঘটনায়। দিঘার কাছে শ্যুটিং করার সময় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে তালসারিতে ঘটনাটি ঘটে। সেখানে সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রর সঙ্গে একটি টিভি সিরিজের শ্যুটিং করছিলেন রাহুল।
জানা গিয়েছে, হাঁটু-জলে একটি নাচের দৃশ্যের শ্যুটিং করছিলেন দু'জন। সেই সময়ই আচমকা একটি গর্তে পড়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে দু'জনকেই দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাহুলকে বাঁচানো সম্ভব হয়নি। শ্যুটিং-এর সময়ই দুর্ঘটনা বলে জানিয়েছেন রাহুলের অভিনেত্রী শ্বেতা মিশ্র। তবে একটি সূত্র বলছে শ্বেতা পড়ে গিয়েছিলেন। তাঁকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ের রাহুল। তাঁকে বাঁচানো যায়নি।
বালাসোরের এসপি প্রত্যুষ দিবাকর এই ঘটনার বিষয়ে জানান, প্রথমে দিঘা পুলিশের থেকে খবর পায় তালসারি পুলিশ। এরপরই তারা ব্যবস্থা নেয়। পুলিশ আরও জানিয়েছে, ওই জায়গায় শ্যুটিং করার জন্য কোনও অনুমতি নেয়নি প্রোডাকশন টিম। তালসারি পুলিশ এখন দিঘা পুলিশের সঙ্গে মিলে গোটা ঘটনার তদন্ত করছে। পুলিশ সূত্রে খবর, শ্যুটিং-এর সময়ই এই দুর্ঘটনা ঘটেছে। ক্যামেরা অন ছিল। তাই গোটা বিষয়টি শ্যুট করা হয়েছে। সেখান থেকে পাওয়া যাবে তথ্য।
যদিও গতকাল থেকেই শ্যুটিং থাকা সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে একেকরকম বয়ান দিয়েছেন। অধিকাংশের কথা ছিল শ্য়ুটিং শেষে দুর্ঘটনা। রাহুল কারো কথা না শুনেই বিকেলবেলায় সমুদ্রে নেমেছিলেন। এমনটাই বলেছেন অনেকে। আর লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, চিত্রনাট্যে জলে নামার কোনও ব্যাপারই ছিল না। তাই রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে রহস্য।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ফিল্ম এবং থিয়েটারের পরিবার থেকেই উঠে এসেছিলেন। তাঁর বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন পরিচালক। খুব অল্প বয়স থেকেই বাবার থিয়েটার দলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শুরু করেন রাহুল।
পরে তিনি ছোট আর বড় পর্দায় অভিনয় করেন। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'চিরদিনই তুমি যে আমার' ছবিটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ওই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং রাহুল বাংলা সিনেমার এক পরিচিত মুখ হয়ে ওঠেন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.