বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ঘরবাড়ি বিক্রি করে বর্তমানে স্থায়ী ভাবে মুম্বইয়ে থাকতেন তিনি। তাঁর চিকিৎসা চলছিল সেখানে। কিন্তু, শেষ রক্ষা হল না। ৭১-এ থেমে গেল যুদ্ধ। প্রয়াত হলেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়।

স্বয়ংসিদ্ধা, মর্জিনা আবদুল্লা, বেশ করেছি প্রেম করেছি, মৌচাকের মতো ছবিতে তাঁর উপস্থিতি দর্শকদের মন কেড়েছিল। বিভিন্ন ধরনের চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। তাঁর শেষ ছবি আশ্রিতা। ছবিটি দর্শকদের বিপুল সাড়া পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছিলেন মিঠু মুখোপাধ্যায়। তবে, নিজের ইচ্ছাতেই গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে দেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। আশ্রিতা ছবির সাফল্যের পর বহু সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। কিন্তু, কোনও ছবিতেই কাজ করেননি। চলে যান অন্তরালে।
সুচিত্রা সেনের পর বাংলা ছবির জগতে অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় একমাত্র নায়িকা যিনি এক সময় জনপ্রয়তার শিখরে থেকেও নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছিলেন। রবিবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। শোনা গিয়েছে, বেশ কিছুদিন হল সেখানেই থাকতেন তিনি। দক্ষিণ কলকাতার ঘরবাড়ি বিক্রি করে বর্তমানে স্থায়ী ভাবে মুম্বইয়ে থাকতেন তিনি। সেখানে চলছিল তাঁর মারণ রোগের চিকিৎসা।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.