স্কুলের বার্ষিক অনুষ্ঠান, মেয়েকে নিজে হাতে সাজিয়ে হাজির ঐশ্বর্য

Published : Dec 21, 2019, 06:07 PM IST
স্কুলের বার্ষিক অনুষ্ঠান, মেয়েকে নিজে হাতে সাজিয়ে হাজির ঐশ্বর্য

সংক্ষিপ্ত

মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠান হাজির একগুচ্ছ বলি-তারকা  সেই তালিকাতে থেকে বাদ পড়লেন না ঐশ্বর্য মেয়েকে নিজে হাতে সাজিয়ে আনলেন তিনি

বছর শেষে স্কুল বন্ধ হওয়ার পালা। শেষে পরীক্ষাও। সামনেই বড়দিন, তাই স্কুলে স্কুলে এখন সেলিব্রেশনের পালা। এই তালিকা থেকে বাদ পড়ল না ধীরুভাই আম্বানি স্কুলও। এই স্কুলেই পড়ে একাধিক বলি-পাড়ার খুদেরা। শাহরুখ পুত্র থেকে শুরু করে অভিষেক কন্যা, এই অনুষ্ঠানে যোগ দিতে একে একে হাজির হলেন সকলেই। শনিবার সেই ছবিই ধরা দিল স্কুল চত্বরে। 

আরও পড়ুনঃ শাহরুখ থেকে অমিতাভ, অম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তারকার মেলা

বেলা বারার সঙ্গে সঙ্গে মা-বাবার হাত ধরে স্কুলে প্রবেশ করতে থাকে খুদে সেলিব্রিটিরা। এদিন শাহরুখ খানের সঙ্গেই স্কুলে আসে আব্রাম। পোজ দিয়ে বাবার সঙ্গে ছবিও তোলে একাধিক। এই স্কুলেই পড়ে ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা। স্কুলের অনুষ্ঠানে সেও অংশ নেয়। তাঁর পরণের পোশাক দেখেই অনুমান করা যায় আরাধ্যা এদিন নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। সাবেকি পোশাকে এদিন বেশ মানায় আরাধ্যাকে। 

 

 

ঐশ্বর্য নিজে খুব সুন্দর নাচ করেন। ফলে তাঁর কন্যা যে সেই বিষয় পারদর্শি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। নাতনির সঙ্গে এদিন স্কুলে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চনও। উপস্থিত ছিলেন অভিষেক বচ্চনও। এই সঙ্গে ধীরুভাই আম্বানি স্কুলে এদিন উপস্থিত ছিলেন আরও বহু তারকারা। করণ জোহর থেকে শুরু করে আরও অনেকে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা