
অজয় দেবগন এবং রীতেশ দেশমুখের মতো তারকাদের নিয়ে তৈরি কমেডি ছবি 'ধামাল ৪' বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। ভারতে এই ছবিটি ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। ইন্দ্র কুমারের পরিচালনায় তৈরি এই সিনেমাটি অজয় দেবগনের কেরিয়ারের ১৭তম ছবি, যা ১০০ কোটির ক্লাবে নাম লেখাল। আশ্চর্যের বিষয় হল, এই ১৭টি ছবি তিনি গত ১৭ বছরেই দিয়েছেন। তাঁর ১০০ কোটির ক্লাবের যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে। আসুন, জেনে নেওয়া যাক অজয় দেবগনের সব ১০০ কোটির ছবি সম্পর্কে...
অজয় দেবগনের প্রথম ১০০ কোটির ছবি কবে এসেছিল?
অজয় দেবগন তাঁর কেরিয়ারের প্রথম ১০০ কোটির ছবি পেয়েছিলেন ২০১০ সালে। ছবিটির নাম ছিল 'গোলমাল ৩', যা ২০১০ সালের ৫ নভেম্বর মুক্তি পায়। রোহিত শেট্টির পরিচালনায় এই ছবিটি ভারতে মোট ১০৬.৩৪ কোটি টাকার ব্যবসা করেছিল। এই হিট ছবিতে অজয় দেবগনের সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী, রত্না পাঠক শাহ, আরশাদ ওয়ারসি, করিনা কাপুর, তুষার কাপুর, শ্রেয়স তলপাড়ে, কুণাল খেমু, মুরলী শর্মা, জনি লিভার, মুকেশ তিওয়ারি, অশ্বিনী কালসেকর এবং সঞ্জয় মিশ্রের মতো শিল্পীরা।
অজয় দেবগনের সমস্ত ১০০ কোটি টাকার সিনেমার তালিকা নিচে দেওয়া হল :-
১. গোলমাল ৩- ৫ নভেম্বর ২০১০ মুক্তি- আয় ১০৬.৩৪ কোটি টাকা
২. সিংঘম- ২২ জুলাই ২০১১ মুক্তি- আয় ১০০.৩০ কোটি টাকা
৩. বোল বচ্চন- ৬ জুলাই ২০১২ মুক্তি- আয় ১০২.৯৪ কোটি টাকা
৪. সন অফ সর্দার- ১৩ নভেম্বর ২০১২ মুক্তি- আয় ১০৫.০৩ কোটি টাকা
৫. সিংঘম রিটার্নস- ১৫ অগাস্ট ২০১৪ মুক্তি- আয় ১৪০.৬২ কোটি টাকা
৬. শিবায়- ২৮ অক্টোবর ২০১৬ মুক্তি- আয় ১০০.৩৩ কোটি টাকা
৭. গোলমাল এগেন- ২০ অক্টোবর ২০১৭ মুক্তি- আয় ২০৫.৬৯ কোটি টাকা
৮. রেড- ১৬ মার্চ ২০১৮ মুক্তি- আয় ১০৩.০৭ কোটি টাকা
৯. টোটাল ধামাল- ২২ ফেব্রুয়ারি ২০১৯ মুক্তি- আয় ১৫৪.২৩ কোটি টাকা
১০. দে দে পেয়ার দে- ১৭ মে ২০১৯ মুক্তি- আয় ১০৩.৬৪ কোটি টাকা
১১. তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র- ১০ জানুয়ারি ২০২০মুক্তি- আয় ২৭৯.৫৫ কোটি টাকা
১২. গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি- ২৫ ফেব্রুয়ারি ২০২২ মুক্তি- আয় ১২৯.১০ কোটি টাকা
১৩. দৃশ্যম ২- ১৮ নভেম্বর ২০২২ মুক্তি- আয় ২৪০.৫৪ কোটি টাকা
১৪. শয়তান- ৮ মার্চ ২০২৪ মুক্তি- আয় ১৪৯.৪৯ কোটি টাকা
১৫. সিংঘম এগেন- ১ নভেম্বর ২০২৪ মুক্তি- আয় ২৬৮.৩৫ কোটি টাকা
১৬. রেড ২- ১ মে ২০২৫ মুক্তি- আয় ১৭৮.০৮ কোটি টাকা
১৭. ধামাল ৪- ১০ জুলাই ২০২৬ মুক্তি- আয় ১০২.৬৭ কোটি টাকা (ব্যবসা চলছে)
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.