পাসপোর্টের আবেদন করে আক্ষেপ অক্ষয়ের, প্রমাণ দিতে হবে তিনি ভারতীয়

Published : Dec 08, 2019, 09:29 AM IST
পাসপোর্টের আবেদন করে আক্ষেপ অক্ষয়ের, প্রমাণ দিতে হবে তিনি ভারতীয়

সংক্ষিপ্ত

কানাডা নাগরিকত্ব নেওয়াতেই বিপত্তি প্রমাণ করতে হবে তিনি ভারতীয় পাসপোর্ট অফিসে প্রশ্নের মুখে অক্কি ক্ষোভ প্রকাশ করলেন প্রকাশ্যেই 

ভারতের যাবতীয় বিষয় যে মানুষটা অহরহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, কথা বলেন, প্রয়োজনে সরব হন। তবে ভারতের সিটিজেনসিপ নিয়ে কেউ তাঁকে প্রশ্ন করলেই অস্বস্তিতে পড়তে হয় অক্কিকে। একের পর এক বক্স অফিস হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে এবার সমালোচকদের মুখ বন্ধ করার পালা। 

আরও পড়ুনঃ এনকাউন্টার করে তিনি এখন সিম্বা-সিংঘম, চিনে নিন পর্দার সেরা পাঁচ সজ্জনারকে

অনেকদ আগে থেকেই কানাডার নাগরিকত্ব নিয়েছেন তিনি। তবে কেন তিনি ভারতের নাগরিক নন, এই প্রশ্ন করা হলেই চুপ থাকতেন অক্কি। এবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করবেন। সেই পরিকল্পনা মাফিকই পাসপোর্ট অফিসে হাজির হন অভিনেতা।

পাসপোর্ট অফিসে যে অভিজ্ঞতার শিকার হন তিনি, তা নিয়ে এবার প্রকাশ্যেই আক্ষেপ করেন অক্কি। তাঁর মতে, তাঁকে নাকি প্রমাণ করতে হবে তিনি ভারতীয়। একের পর এক ফ্লপ ছবি ঘিরে হতাশা জন্মেছিল অক্কির মনে। তখনই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে পাল্টে যায় পর্দার সমীকরণ। তবে পাসপোর্ট আর বদলানো হয়ে ওঠেনি। তাই এবার সেই দিকেই নজর দিয়েছেন অভিনেতা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা