সিং-এর লুকে আমিরই সেরা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার অক্ষয়

Published : Nov 21, 2019, 11:13 AM IST
সিং-এর লুকে আমিরই সেরা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার অক্ষয়

সংক্ষিপ্ত

প্রকাশ্যে লাল সিং চাড্ডার লুক তোপের মুখে অক্ষয় কুমার সিং-দের নিয়ে হাঁসির খোরাক করেছেন অক্ষয় লুক নিয়ে একাধিক প্রশ্নে নাজেহাল অক্ষয়

সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি লাল সিং চাড্ডা ছবির প্রথম লুক। সেখানেই সিং-এদের লুকেই ধরা দিয়েছেন অভিনেতা আমির খান। কথায় বলে পার্ফেক্ট লুক থেকে শুরু করে অভিনয় আমির খানের উপস্থিতি মানেই তা একশোতে একশো। কোনও কিন্তু রাখেন না তিনি নিজের লুকে কিংবা অভিনয়ের ক্ষেত্রে। চেহারা যেন হয় হুবহু। সেই দিকে কোনও খামতি যাবে না থাকে, তার জন্যই বেশ কয়েকবার বিতর্কের মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। কিন্তু কোথাও যেন সেই লুকই এবার ধারালো অস্ত্র হয়ে কোপ মারল অক্ষয় কুমারকে। 

 

 

বিষয়টা খানিকটা এইরকম। সম্প্রতি প্রকাশ্যে আসা তাঁর লুক দেখে এক প্রকার মুগ্ধ সর্দারজিরা। তাঁদের বেশ পছন্দ হয়েছে আমিররে মেকআপ। তবে এখানেই শেষ নয়, আমিরের পার্ফেক্ট লুক সামনে আসতে একের পর এক সমালোচনার শিকার হন অক্ষয় কুমার। সিং ইজ কিং থেকে শুরু করে কেশরী। সর্দারদের লুক নিয়ে রীতিমত ঠাট্টার শিকার হতে হল তাঁকে। 

 

 

সোশ্যাল মিডিয়ায় ট্রোলে একাধিক বিষয় এদিন উঠে আসে। কেউ প্রকাশ্যেই বলেন অক্ষয় কুমারের দাড়ির কথা, কেই বলেন পাগরিতে সমস্যা। যদিও এই নিয়ে দুই তারকাই প্রকাশ্যে কিছু বলেননি। বেশ কয়েকদিন বিরতির পরই ছবি প্রকাশ্যে নিয়ে আসেন আমির খান। আর সেই ছবি বক্স অফিসে এক কথায় হিট। এবার প্রথম লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় পঞ্চমুখ সকলেই। অপেক্ষা এখন ছবি মুক্তির। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়