'অনেক কিছুই কেনার পরিকল্পনা রয়েছে', বিনিয়োগ-সঞ্চয় নিয়ে মুখ খুললেন আলিয়া

Published : Feb 05, 2020, 03:56 PM IST
'অনেক কিছুই কেনার পরিকল্পনা রয়েছে', বিনিয়োগ-সঞ্চয় নিয়ে মুখ খুললেন আলিয়া

সংক্ষিপ্ত

অর্জিত টাকা কী করেন আলিয়া বিনিয়োগ-সঞ্চয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কেনাকাটার পেছনে খরচ কেমন কী কী কেনার পরিকল্পনা রয়েছে তাঁর ভবিষ্যতে

বলিউডে পা রাখার পর থেকেই আলিয়া একের পর এক ছবির প্রস্তাব পেতে থাকে। সব ছবিই এক কথায় বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। ফলে তাঁর আয়ের পরিমানটা যে নেহাতই কম নয়, তা আর কারুর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই পরিমান অর্থটা যে নেহাতই কম নয়, কী করেন আলিয়া, তা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ঐশ্বর্যর আগে একাধিক নারীসঙ্গ, দেখে নিন জুনিয়র বচ্চনের দীর্ঘ তালিকা

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেনার ইচ্ছের তালিকা, সঞ্চয়, খরচ সব কিছু নিয়েই মুখ খুললেন তিনি। তাঁর আয় যাই হোক না কেন, তিনি খুব একটা খরচ করতে পছন্দ করেন না। এমন কী জামা কাপড়ের পেছনেও বেশি টাকা বিনিয়োগ করেন না আলিয়া। কোথাও গেলেও, সেখানে একটা দোকান থেকেই কিনে ফেলেন সব কিছু। বেশিক্ষণ ধরে ঘুরে কেনা কাটা করার পক্ষপাতী নন তিনি। 

আলিয়া আরও বলেন, তাঁর আয়ের বেশিরভাগ টাকাটাই যায় বন্ডে কিংবা ফিক্ট ডিপোজিটে। কেনার ইচ্ছের তালিতাতে রয়েছে অনেক কিছুই। তবে এখুনি নয়। ধীরে ধীরে স্বপ্ন পূরণ করবে আলিয়া। নিজের আয় থেকে প্রথম কেনা তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট। এরপর একটি প্রাইভেট জেট কেনার ইচ্ছে আছে আলিয়ার। এটি থাকলে সে বেশি ঘুরতে যেতে পারবেন। আর আলিয়ার স্বপ্ন পাহাড়ে ওপর তাঁর একটি নিজের বাড়ি থাকবে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা