কেবিসি-তে বচ্চন বধূকে নিয়ে প্রশ্ন, নিজেও উত্তর দিতে পারলেন না অমিতাভ

Published : Nov 22, 2019, 07:05 PM IST
কেবিসি-তে বচ্চন বধূকে নিয়ে প্রশ্ন, নিজেও উত্তর দিতে পারলেন না অমিতাভ

সংক্ষিপ্ত

কেবিসি-তে ছয় লক্ষ-র গণ্ডি পার করতে পারলেন না প্রতিযোগী প্রশ্নে ছিল নতুন চমক বচ্চন বধূকে নিয়ে প্রশ্নে হতবাক অমিতাভ নিজেও প্রশ্নের উত্তর জানতেন না তিনি

কেবিসি বর্তমানে সর্বাধিক জনপ্রিয় রিয়ালিটি শো-এর মধ্যে অন্যতম। যেখানে ভাগ্যের চাকা ঘোড়াতে হাজির হন শত শত মানুষ। এক একটি প্রশ্নের উত্তরের সঙ্গে জড়িয়ে থাকে হাজার একটা মানুষের স্বপ্ন, জীবনের গল্প। এই ভাগ্য ফেরানোর খেলাতেই সামিল হতে প্রতিটিন হাজার হাজার মানুষ বসে থাকেন টেলিভিশনের সামনে। চোখের পলকে একটি সাধারণ মানুষের জীবন কীভাবে বদলে যেতে পারে তাঁরই উত্তরের সন্ধান করেন দর্শকেরা প্রতিটি প্রশ্নের শেষে। 

এগারোতম সিজিনেও এভার গ্রীন এই শো। সঞ্চালক অমিতাভ বচ্চনের উপস্থাপনাতেই বাজিমাত। প্রতিটি মিউজিকের সঙ্গে সঙ্গেই যেন হৃদযন্ত্রের স্পন্দন বাড়তে কমতে থাকে। তবে এবার এক মজার অভিজ্ঞতার সাক্ষী থাকলেন বি বিগ। হঠাতই স্ক্রিনে প্রশ্ন উঠে এল বচ্চন পরিবারের বধূকে নিয়ে। প্রশ্নে ছিল ঐশ্বর্যের সঙ্গে কোন তারকা নিজের কেরিয়র শুরু করেছিল। সঠিক উত্তর নিজেও জানতেন না অমিতাভ বচ্চন। 

হট সিটে তখন বসে থাকা প্রতিযোগী ততক্ষণে জিতে ফেলেছেন ৩ লাখ ২০ হাজার টাকা। এই প্রশ্ন সামনে আসতেই খেলা ছাড়লেন তিনি। পরবর্তীতে উত্তর জানতে চাওয়া হয় বিগ বি-র কাছ থেকে। কিন্তু সেখান থেকেও কোনও উত্তর মেলে না। সঠিক উত্তরটি ছিল দীপিকা পাড়ুকোন। উত্তরটি দিতে পারলে নিঃসন্দেহে তা ছাপাত ৬ লাখের গণ্ডি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা