উত্তেজনা আরও বাড়িয়ে করণ জোহর জানিয়েছেন, আগামীকাল সকাল ১১টায় একটি বড় ঘোষণা হবে। তখনই দর্শকদের সঙ্গে আলাপ হবে ছবির প্রধান চরিত্র আরভ এবং চাঁদনির।
যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে অনেকেই মনে করছেন যে কাল ছবির টিজার লঞ্চ হতে পারে বা মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে। এই ঘোষণার ফলে 'চাঁদ মেরা দিল' ছবিটি এখন আলোচনার কেন্দ্রে।
২০২৪ সালে প্রথম এই ছবির ঘোষণা করা হয়। ছবিটি পরিচালনা করছেন বিবেক সোনি এবং এটি একটি আবেগঘন প্রেমের গল্প বলবে বলে আশা করা হচ্ছে। প্রথমে ছবিটি ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও, এখন শোনা যাচ্ছে যে এটি ২০২৬ সালের ৮ মে প্রেক্ষাগৃহে আসতে পারে (যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি)।
লক্ষ্য, যিনি 'কিল' ছবিতে নিজের জাত চিনিয়েছেন, এই ছবির মাধ্যমে তাঁর কেরিয়ারে নতুন পালক জুড়তে চলেছেন। অন্যদিকে, অনন্যা পাণ্ডেকে শেষবার কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা গিয়েছিল। তাঁর হাতে 'কল মি বে সিজন ২' সহ একাধিক প্রজেক্ট রয়েছে। এই ছবিতে দুজনের জুটি দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করেছে।