দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে নতুন অভিজ্ঞতা, প্লেন থেকে ঝাঁপ দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

Published : Oct 17, 2019, 06:06 PM IST
দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে নতুন অভিজ্ঞতা, প্লেন থেকে ঝাঁপ দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

সংক্ষিপ্ত

ছুটির মেজাজে ধরা দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা দুবাই থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন একাধিক ছবি শেয়ার করলেন স্কাই ড্রাইভিং-এর ভিডিও ভয় তো দূর, চুটিয়ে উপভোগ করলেন দুজনেই

পুজোর মরশুম কাটতে না কাটতেই সকলেই প্রায় ছুটির মেজাজে মেতে উঠেছেন কম বেশি। সেই তালিকাতে সামিল হলেন অঙ্কুশ-ঐন্দ্রিলাও। বর্তমানে টলিউডের এই জুটি ছুটি কাটাতে পৌঁছে গিয়েছেন দুবাইয়ে। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে একাধিক ছবিও শেয়ার করছেন তাঁরা।

 

 

কেবল ছুটি কাটানোই নয়, একাধিক নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের পথেও পা বাড়িয়েছেন তাঁরা। যার মধ্যে অন্যতম হল স্কাই ড্রাইভিং। দুজনেই স্কাই ড্রাইভিং-এর ভিডিও শেয়ার করে নিলেন সকলের সঙ্গে। অঙ্কুশই হোক কিংবা ঐন্দ্রিলা, ভয় তো দূর হস্ত, বরং চুটিয়ে উপভোগ করলেন সেই মুহুর্ত। 

 

 

শেয়ার করলেন তাঁদের ট্রিপ থেকে বেশ কিছু ছবিও। বর্তমানে শরীরচর্চা নিয়ে দুই তারকাই বেজায় ব্যস্ত। অধিকাংশ সময়ই সেই ছবি সকলের সঙ্গে শেয়ার করে নেন তাঁরা। এবার ছুটির মেজাজে বেশ কিছুটা সময় নিজেরদের সঙ্গে কাটালেন এই জুটি। তবে বিয়ের পিঁড়িয়ে কবে বসতে চলেছেন সেই বিষয় এখনও স্পষ্ট করে কিছু জানাননি তাঁরা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?