'ভক্ত'-এর বিরুদ্ধে এফআইআর দায়ের অনুরাগ কাশ্য়পের! মোদীকে ধন্যবাদ জানালেন পরিচালক

swaralipi dasgupta |  
Published : May 28, 2019, 02:26 PM IST
'ভক্ত'-এর বিরুদ্ধে এফআইআর দায়ের অনুরাগ কাশ্য়পের! মোদীকে ধন্যবাদ জানালেন পরিচালক

সংক্ষিপ্ত

মোদী-ভক্তের থেকে ধর্ষণের হুমকি পেয়েছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে  আলিয়া কাশ্য়প। ২৩ মে ফল ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় হুমকি পান আলিয়া। অবশেষে সেই ‌ভক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অনুরাগ কাশ্য়প। 

মোদী-ভক্তের থেকে ধর্ষণের হুমকি পেয়েছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে  আলিয়া কাশ্য়প। ২৩ মে ফল ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় হুমকি পান আলিয়া। অবশেষে সেই ‌ভক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অনুরাগ কাশ্য়প। 

অভিযোগ দায়ের করেই টুইট করে মুম্বই পুলিশকে ধন্যবাদ জানান অনুরাগ। সেই টুইটেই ট্যাগ করেন নরেন্দ্র মোদীকে। টুইট করে লেখেন, "আমি মুম্বই পুলিশ, মহাসাইবার১, ব্রিজেশ বি সিংকে ধন্যবাদ জানাতে চাই আমায় এফআইআর দায়ের করাতে সাহায্য করার জন্য। পুরো  পদ্ধতিতে সাহায্য করার জন্য় ধন্যবাদ। ধন্য়বাদ নরেন্দ্র মোদী স্য়র। বাবা হিসেবে আমি এখন নিরাপদ বোধ করছি।"

 

 

প্রসঙ্গত, মোদী সরকারের বিরুদ্ধে বেশ কয়েকবার মুখ খুলেছেন অনুরাগ। বৃহস্পতিবার সেই বিরাট জয়ের পরে মোদীর এক ভক্ত অনুরাগ কাশ্যপের মেয়েকে অশ্রাব্য ভাষায় ধর্ষণের হুমকি দিয়েছে। এমনই জানিয়েছেন অনুরাগ।

তাই মোদীকে টুইট করে অনুরাগ লেখেন, "প্রিয় মোদীজি, আপনাকে বিরাট জয়ের জন্য অভিনন্দন। মহাশয়, আপনি দয়া করে এটাও বলুন যে আপনার এই ভক্তদের  সঙ্গে কী করব, যারা আমার মেয়েকে হুমকি দিয়ে জয় উদযাপন করছে।"

অনুরাগ এর আগে বেশ কয়েকবার বিজেপি সরকারে বিরুদ্ধে কোনও বিষয়ে সমালোচনা করেছেন। তাই ওই  ভক্ত  হুমকি দিয়ে অনুরাগের মেয়েকে বলেছে, নিজের বাবাকে এমন করতে বারণ  না করলে ধর্ষণ করা হবে। পুরোটাই অশ্রাব্য ভাষায় বলেছে সে। 

মোদীর ফলোয়ার ওই হুমকি মেসেজে জয় শ্রীরাম কথাটিও উল্লেখ করেছে। এমনকী সোশ্যাল মিডিয়ায় সেই ভক্তের নাম চৌকিদার রামসঙ্ঘি। সেই হুমকি মেসেজটিও মোদীকে করা অভিনন্দন বার্তার সঙ্গে তুলে ধরেন অনুরাগ কাশ্যপ।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা