
হঠাৎ চর্চায় উঠে এলেন মৌনি রায় ও সূরজ নাম্বিয়া। শোনা যাচ্ছে, সূরজের সঙ্গে চার বছরের দাম্পত্যের ইতি টানছেন মৌনি। তাসের ঘরের মতো ভাঙতে চলেছে তাঁদের সাজানো সংসার। ২০১৯ সালে বর্ষবরণের অনুষ্ঠানে দুবাইয়ে প্রথমবার দেখা হয়েছি মৌনি রায় ও সূরজ নাম্বিয়ার। ধীরে ধীরে সম্পর্কে গভীরতা বাড়ে। তারপর ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েন মৌনি রায় ও সূরজ নাম্বিয়া। বাঙালি মেয়ে ও মালায়লি ছেলের প্রেম সকলের নজর কেড়েছিল। কিন্তু, এখন গুঞ্জন ভাঙছে সেই সম্পর্ক। এক সময় প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেমের ঝলক মিলত, ভাইরাল হল দুজনের ছবি কিন্তু, এখন বদলেছে সেই চিত্র।
জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করেছেন। তেমনই মৌনি আর এখন স্বামীর কোনও ছবি পোস্ট করেন না। এই বিষয়টি নেট জনতার নজর কেড়েছে। এই থেকেই শুরু হয়েছে মৌনি রায় ও সূরজ নাম্বিয়ার বিচ্ছেদের গুঞ্জন। তবে, আনুষ্ঠানিক ভাবে কেউ-ই কোনও ঘোষণা করেননি। তাই সত্য জানতে অপেক্ষা করতে হবে সকলকে।
প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মৌনি। সিরিয়ালে সফল হওয়ার পর বড় পর্দায় ব্রেক পান। নাগিন সিরিয়াল থেকে তিনি সকলেক নজর কেড়েছিলেন। তারপর একাধিক সিরিয়ালে কাজ করেছেন। তেমনই বলিউড ছবিতেও প্রায়শই দেখা যায় মৌনিকে। অভিনয় থেকে আইটেম ডান্স- সবেতেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছে মৌনি। ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার সব নিয়ে প্রায়শই খবরে থাকেন মৌনি। এবার ব্যক্তিগত জীবন নিয়ে এলেন খবরে। শোনা যাচ্ছে অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার চার বছরের দাম্পত্যে ইতি ঘটতে চলেছে। ২০১৯ সালে দুবাইতে তাঁদের প্রেমের শুরু এবং ২০২২-এ বিয়ে। কিন্তু, শোনা যাচ্ছে আলাদা হতে চলেছেন এই দুই। এদের একাধিক আচরণ উষ্কে দিয়েছে এদের বিচ্ছেদের বিতর্ক।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.