প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও

Published : Feb 09, 2026, 11:41 AM ISTUpdated : Feb 09, 2026, 11:54 AM IST
arijit singh quit singing reason revealed

সংক্ষিপ্ত

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মঞ্চে পারফর্ম করলেন অরিজিৎ সিং। কলকাতায় অনুষ্কা শঙ্করের শো-তে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়ে তিনি পণ্ডিত রবি শঙ্কর দ্বারা কম্পোজ করা 'মায়া ভরা রাতি' গানটি পরিবেশন করেন। 

প্লেব্যাক থেকে অবসর নিয়েছে ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র অরিজিৎ সিং। তবে, গান থেকে তিনি বিরতি নিয়েছেন এমন নয়। কারণ গান তার রন্ধ্রে রন্ধ্রে। এবার আরও একবার সঙ্গীতের সঙ্গে নিজের গভীর আত্মারযোগের কথা প্রমাণ করলেন শিল্পী। প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর প্রথম পারফর্ম করলেন গায়ক। ভাইরাল হল সেই শো-র ভিডিও।

 

 

এই অনুষ্ঠানটি মূলত অনুষ্কার। তাঁর সেতারের সুর দিয়েই অনুষ্ঠানের শুরু হয়। তবে, একটা সময় অনুষ্কা নিজেই অরিজিৎ-কে আমন্ত্রণ জানান স্টেজে। এই ঘোষণার পরই চারিদিকে চিলচিৎকার শুরু হয়। উপস্থিত ভক্তদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। স্টেজে ওঠার পর অরিজিৎ বলেন, আমার নার্ভাস লাগছে। আমাকে এখন আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এরপর অনুষ্খা, বিক্রম ঘোষ এবং অরিজিৎ মিলে ‘মায়া ভরা রাতি’ গানটি উপস্থাপনা করেন। এই বাংলা গানটি গেয়েছিলেন লক্ষ্মী শঙ্কর। আর গানটি কম্পোজ করেছিলেন পণ্ডিত রবি শঙ্কর। আর এই গান করার পর অরিজিৎ সিং বলেন, এই গানটি উপস্থাপনা করার জন্য তিনি অনুষ্কার বাড়ি গিয়েছিলেন।

এদিকে, আবার নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান রিলিজ করেছেন অরিজিৎ। গানটির নাম ‘ও শিবা মেরে’। এটি একটি ভক্তিগিতি। এই গানটি কম্পোজ করছেন মনদীপ পাংঘাব। এদিকে ২৭ জানুয়ারি প্লেব্যাক ছাড়ার কথা ঘোষণা করেছেন ইনস্টাগ্রামে। তখনই তিনি জানিয়েছেন গান থেকে দূরে যাচ্ছেন না। বরং, ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে জোর দেবেন।

এদিকে কদিন আগে আমির খান অরিজিৎ সিং-র মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে পৌঁছান। সেখানে জিয়াগঞ্জের বাড়ির ছাদে দেখা যায় দুই তারকাকে। ক্যাজুয়াল লুকে আমির ও অরিজিৎ মেতে উঠেছিলেন ঘুড়ি ওড়াতে। অরিজিতের বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশপানে ঘুরি উড়িয়ে আমির যেন ফিরে গিয়েছিল তার শৈশবে। সেদিন সেখানেই খাওয়া দাওয়া করেন আমির খান। একেবারে বাঙালি মেনু ছিল সেদিন।

 

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: Budget 2026 - সংসদে বাজেট পর্যালোচনায় পরিকাঠামো ও এসটিটি বৃদ্ধি, শুরু হল আলোচনা
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?