শাহরুখ-পুত্র আরিয়ানের লন্ডন ভিডিও ভাইরাল! ক্যাসিনো থেকে তরুণীর সঙ্গে বেরোতেই প্রেমের জল্পনা

Published : Jul 31, 2026, 01:21 PM ISTUpdated : Jul 31, 2026, 01:24 PM IST
shahrukh khan son aryan khan personal life education property and car collection

সংক্ষিপ্ত

ত কয়েক দিন ধরে লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান, সুহানা ও আব্রামকে। এর আগে শাহরুখ, গৌরী ও সুহানার কিছু ছবি প্রকাশ্যে এসেছিল। এবার নজরে এলেন আরিয়ান।

লন্ডনে ছুটি কাটাচ্ছে খান পরিবার। আর সেই সফরের মাঝেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান ও গৌরী খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি লন্ডনের একটি ক্যাসিনো থেকে এক তরুণীর সঙ্গে তাঁকে বের হতে দেখা যায়। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আরিয়ানের নতুন সম্পর্ক নিয়ে জল্পনা। গত কয়েক দিন ধরে লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান, সুহানা ও আব্রামকে। এর আগে শাহরুখ, গৌরী ও সুহানার কিছু ছবি প্রকাশ্যে এসেছিল। এবার নজরে এলেন আরিয়ান।

আরও পড়ুন: ২০১৮ সালে একী করছিলন কঙ্গনা রানাউত! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক অনুরাগীর সঙ্গে ছবি তোলার পর আরিয়ান এক তরুণীর সঙ্গে ক্যাসিনো থেকে বেরিয়ে আসছেন। পরে নেটিজেনদের একাংশ ওই তরুণীর পরিচয় খুঁজে বের করেন। জানা যায়, তিনি ডেনমার্কের গায়িকা ভিন্নী টকায়র। ক্যাসিনোর বাইরে দু’জনকে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দু’জনের পরনেই ছিল কালো পোশাক। ভিন্নী সম্প্রতি লন্ডন সফরের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যদিও সেই ছবিগুলিতে আরিয়ানকে দেখা যায়নি। তবে অনুরাগীদের নজরে এসেছে, সামাজিক মাধ্যমে দু’জনেই একে অপরকে ফলো করেন। এছাড়াও তাঁদের বন্ধুমহল একই বলেও দাবি করছেন অনেকে। এই কারণেই নতুন করে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: 'জীবন থেকে শেখা উচিৎ কঙ্গনার', কটাক্ষের জবাবে বললেন সৌরভ দাস

এর আগেও আরিয়ানের সঙ্গে ব্রাজিলীয় মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। আরিয়ানের পোশাক সংস্থার প্রচারেও লারিসাকে দেখা গিয়েছিল। এমনকি আরিয়ানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত ছিলেন তিনি। যদিও সেই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছু জানাননি দু’জনেই।

এবার আলোচনায় উঠে এসেছেন ভিন্নী টকায়র। ডেনমার্কের এই সঙ্গীতশিল্পীর ইনস্টাগ্রাম প্রোফাইলে কোপেনহেগেন ও মুম্বই—দুই শহরের উল্লেখ রয়েছে। তিনি একাধিকবার মুম্বইয়ে অনুষ্ঠানও করেছেন। তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে ‘Shining Lights’ এবং ‘Maybe I Love You’। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকেও মনোযোগ দিচ্ছেন আরিয়ান খান। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে লন্ডনে সময় কাটানোর পাশাপাশি নিজের প্রিমিয়াম মদের ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতিও চালাচ্ছেন তিনি।

তবে আরিয়ান খান বা ভিন্নী টকায়র—কেউই তাঁদের সম্পর্ক নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তাই আপাতত তাঁদের নিয়ে তৈরি হওয়া সব আলোচনা শুধুই জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kangana Ranaut: ২০১৮ সালে একী করছিলন কঙ্গনা রানাউত! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া
Kangana vs Saurav: 'জীবন থেকে শেখা উচিৎ কঙ্গনার', কটাক্ষের জবাবে বললেন সৌরভ দাস