Bangla Band Concert: যে কনসার্টে দর্শকরা বারবার আন্দোলিত হয়ে উঠলেন। সুরের মূর্ছনা, গিটারের সূক্ষ্ম টিউন এবং শিল্পীদের গলায় তখন মুগ্ধ গোটা জিডি বিড়লা সভাঘর। কেউ কেউ শুধু শুনছেন, আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন নস্টালজিয়াতে (Bangla Band Concert)। শহরের বুকে এই প্রথম। নিঃসন্দেহে ঐতিহাসিক তো বটেই। একসঙ্গে মঞ্চে পারফর্ম করল মেঘদল এবং চন্দ্রবিন্দু। এপার বাংলা এবং ওপার বাংলার সুর মিশে গেল দর্শকদের মনের মাঝে (Meghdol Bengali Band)। উপভোগ করলেন প্রত্যেকে। গানের সঙ্গে তাল মেলানো থেকে শুরু করে নাচ এবং অবশ্যই ফিল করা - সবটার স্বাদ নিল তরুণ প্রজন্ম। তবে এই কনসার্ট কোনও বয়সের বেড়াজাল মানেনি। প্রত্যেকে ছিলেন মন্ত্রমুগ্ধ। আকাশে যেমন মেঘেরা ভেসে আসে, ঠিক তেমনই বাংলাদেশের বাংলা ব্যান্ড মেঘদল আক্ষরিক অর্থেই সুরের বর্ষণ ঘটাল। আর তারপরেই চাঁদেরা সবাই মিলে মঞ্চ মাতিয়ে তুলল। চন্দ্রবিন্দুর গানে শুরু হল হাততালি। সবশেষে দুটি ব্যান্ড একসঙ্গে গাইল ‘বন্ধু চল'। শনিবার সন্ধ্যায়, শহর কলকাতায় আয়োজিত হল এই বাংলা ব্যান্ডের অভিনব কনসার্ট (Chandrabindoo Band Songs)।
‘এসো আমার শহরে', ‘বনবিবি' এবং ‘এ হাওয়া' সহ' একাধিক গানে মঞ্চ মাতাল মেঘদল। অপরদিকে, ‘মন', ‘গীতগোবিন্দ' এবং ‘এভাবেও ফিরে আসা যায়' সহ একাধিক বিখ্যাত গান মঞ্চস্থ করল চন্দ্রবিন্দু। এই শো প্রসঙ্গে চন্দ্রবিন্দুর লিড সিঙ্গার অনিন্দ্য চট্টোপাধ্যায় এশিয়ানেট নিউজ বাংলাকে জানিয়েছেন, “ আসলে এটা একটা পরম্পরা। সুরের জাদুতে কোনও বেড়াজাল থাকেনা। ঠিক যেমন আকাশ এবং মেঘের কোনও সীমানা নেই। মিউজিকও সেটাই। আমরা চেয়েছিলাম এইরকম একটা সুন্দর সন্ধ্যা সবার কাছে তুলে ধরতে। সময়ের সঙ্গে সঙ্গে মিউজিকেও অনেক নতুনত্ব এসেছে। সেটারই একটা ধাপ হল, এই কোল্যাব পারফরম্যান্স। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানেও অনেক দর্শকের সামনে গান গাওয়ার সুযোগ হয়েছিল। আবারও বাংলাদেশের অন্যতম সেরা একটা ব্যান্ডের সঙ্গে আমাদের আজকের এই কনসার্ট। দারুণ লাগছে। এইরকম আরও হোক।"
Durand Cup Final 2026: যুবভারতীতে সবুজ মেরুন বধ! ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের
অন্যদিকে, মেঘদলের লিড সিঙ্গার শিবু কুমার শীল এশিয়ানেট নিউজ বাংলাকে বললেন, “আসলে আমরা যখন কলেজে পড়তাম, তখন চন্দ্রবিন্দুর গান প্রচুর শুনতাম। বলতে পারেন, আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতো। আজকের সন্ধ্যেটা আসলেই একটা স্বপ্নের মতো। এক মঞ্চে আমরা এবং চন্দ্রবিন্দু একসঙ্গে পারফর্ম করছি। আসলে রাজনীতি এবং অস্থিরতা যখন চারিদিকে ঘৃণার চাষ করছে, তখন একমাত্র গানই পারে সুস্থতা ফিরিয়ে আনতে। আর দুই বাংলার এই মিলন বহু যুগ ধরে চলে আসছে। এটাই সভ্যতা। অসাধারণ লাগছে। একসঙ্গে আমরা পারফর্ম করছি। সবথেকে বড় বিষয়, দর্শকদের ভালোবাসা। এই উন্মাদনা দেখে আমরা আপ্লুত। লালনের দেশ থেকে এসেছি। সহনশীলতা এবং সুরের মধ্য দিয়েই বাংলা গান বেঁচে আছে। মানুষের এই ভালোলাগাই আমাদের প্রত্যয়। অদ্ভুত সুন্দর একটা উত্তেজনা। আমরা কৃতজ্ঞ। গান হোক।”
সবমিলিয়ে, একটি দুর্দান্ত মিউজিক্যাল জার্নি এবং সঙ্গীতের আদানপ্রদান দেখল সিটি অফ জয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.