'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়

Published : Jan 31, 2026, 02:34 PM IST
Suman

সংক্ষিপ্ত

“নিজের অমূল্য সময় থেকে অনেক সময়টা আমাকে দিয়েছেন। গান শুনিয়েছেন নিজের”  এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়

ছেলেবেলা থেকে গানই জীবন। সনু নিগম হল আইডল। তাঁর দেখা স্বপ্ন যেন রাতারাতি হয়ে গেল সত্যি। ডাক পাঠালেন স্বয়ং সনু নিগম। কেমন ছিল সেই সাক্ষাৎ? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়।

সোনু নিগমের সঙ্গে দেখা কবে হল?

সুমন মুখোপাধ্যায়- উনি আমাকে ব্যক্তিগত ভাবে ডেকে পাঠান, তাই গত রবিবার ওনার সঙ্গে মুম্বই তে দেখা হয়েছে। উনি আমার আইডল, ওনাকে দেখতে পেয়ে আমি আপ্লুত

কীভাবে সরাসরি যোগাযোগ হল সনু নিগমের সঙ্গে?

সুমন মুখোপাধ্যায়- আমি সামাজিক মাধ্যমে ২০২২ সালে একটি গানের ভিডিও পোস্ট করি সোনু নিগমকে ট্যাগ করে, সেই গানই নিজের প্রোফাইল থেকে শেয়ার করেন সনু স্যার। সেখান থেকেই ওনার সঙ্গে আমার পরিচয় হয়। এরপর ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৩০ বারের মতো উনি আমার বিভিন্ন গান শেয়ার করেন।

ওনার সঙ্গে কি এটাই প্রথম দেখা?

সুমন মুখোপাধ্যায়- একেবারেই না ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কনসার্টে। উনি আসবেন শুনি আমি ওনাকে জানিয়েছিলাম যে আমি ওনার সঙ্গে দেখা করতে ইচ্ছুক। এরপরেই ওনার সঙ্গে আমার দেখা হয় আর উনি আমাকে আশীর্বাদ করেন।

এরপরে আবার দুর্গাপুরের কনসার্টে ২০২৪ সালের ১৬ নভেম্বর দেখা হয়, ওইদিনও উনি আমাকে অনেকটা সময় দিয়েছিলেন। আর এইবার তো উনি আমাকে সোজা নিজের কাছে ডেকেছিলেন। নিজের অমূল্য সময় থেকে অনেক সময়টা আমাকে দিয়েছেন। গান শুনিয়েছেন নিজের।

আপনার গান শুনে কী বললেন আপনার আইডল?

সুমন মুখোপাধ্যায়- বললেন 'বহত আচ্ছে'। খুবই প্রশংসা করলেন আমার।

ঠিক কেমন লাগল ওনাকে? টিভি স্ক্রিনের সনু আর সামনাসামনি সনু নিগম কতটা আলাদা?

সুমন মুখোপাধ্যায়- এটা একটা স্বর্গীয় অনুভূতি। সামনে থেকে মনে হচ্ছিল আমি যাকে ভগবান মানি সেই ঈশ্বর আমার সামনে বসে আছেন এবং আমি তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ওনার পাশে বসে। এবং উনি আমারে 'ব্যায়ঠো' বলে বসতে বললেন।

গান নিয়ে এরপরের প্ল্যান কী?

সুমন মুখোপাধ্যায়- দেখা হওয়ার পরে অনেক অমূল্য শিক্ষা পেয়েছি সনু নিগমের কাছ থেকে। আমি এরপরে আরও অনেক শিখতে চাই। গান নিয়েই সাধনা করতে চাই। বেশ কয়েকটি প্রজেক্টে কাজ হওয়ার কথা হয়েছে। অনেকগুলো কনসার্ট করার কথাও চলছে। গান নিয়েই আরও এগিয়ে যেতে চাই।

জীবনে গান গাইতে সব থেকে বেশি অনুপ্রেরণা কে দিয়েছে?

সুমন মুখোপাধ্যায়- মা। মায়ের হাত ধরেই গানে হাতেখড়ি। তবে বাবার দানও কম নেই।

সনু নিগমের সঙ্গে ছবি দেখার পরে রাতারাতি আপনি ভাইরাল! ঠিক কেমন লাগছে?

সুমন মুখোপাধ্যায়- এটা একটা অসাধারণ অনুভূতি। এরকমই একটা দিনের স্বপ্ন দেখেছিলাম যা অবশেষে ফলে গেল।

নতুন গায়ক-গায়িকাদের কিছু বলতে চান?

সুমন মুখোপাধ্যায়- একটা কথাই বলব কঠোর পরিশ্রম করতে হবে। আর কোনও জিনিসের উপর লেগে থাকলেই তা ঠিক একদিন না একদিন সফলতা দেবে বলে আবার স্থির বিশ্বাস.....

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের