
ওজন বেশি হলেও স্টেজে সকলের নজর কেড়েছেন চিরকাল। বাড়তি মেদকে পাত্তা না দিয়ে জীবনের সব কাজ করেছেন। কিন্তু, সদ্য জোজো-র পোস্ট নজর কেড়েছে সকলের। ৬ মাসে ১৮ কেজি কমিয়ে চমক দিয়েছেন সকল ভক্তকে। জানা গিয়েছে, মে মাসে তাঁর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে। আর সেই কারণই ওজন নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন জোজো। তবে, কোনও ইঞ্জেকশন নয়। মেপে খাবার খেয়ে, স্বাস্থ্যকর খেয়ে কমিয়েছেন বাড়তি মেদ। সদ্য প্রকাশ্যে এল জোজো-র ডায়েট প্ল্যান। পুজোর আগে ওজন কমাতে হলে মেনে চলতে পারেন এই চার্ট।
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মেথি, জোয়ান আর জিরে জলে ফুটিয়ে খান। তারপর খেতে পারেন এক কাপ চিনি ছাড়া লিকার চা ও বিস্কুট।
প্রাতরাশে কখনও একটি সাওয়ারডো পাউরুটি সঙ্গে দুটো ডিম আর স্যালাড কখনও বা চিঁড়ের পোলাও আর পাপা পেঁপে খেতে পারেন।
দুপুরে পরিমিত ভাত, বেশি করে ডাল, সবজি ও মাছ বা মাংস খেতে পারেন।
বিকেলে ফল খান। খানিক্ষণ পর শুকনো মুড়ি বা মাখনা খান।
রাতে স্যুপের সঙ্গে অল্প তেলে ভাতা সবজি বা গ্রিলড চিকেন খেতে পারেন।
এরই সঙ্গে জোজো মেনে চলত আরও কয়টি বিশেষ জিনিস। যেমন রাতে ভারী খাবার বা কার্বোহাইড্রেটযুক্ত কোনও খাবার খান না। সন্ধ্যা ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে নেন। রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সকালে আবার ৫টায় উঠে পড়েন। সন্ধ্যা ৭টার খাওয়ার পর পরের দিন প্রাতরাশ করেন প্রায় সাড়ে ৮টার পর। ফলে ইন্টারমিটেন্ট ফাস্টিং অর্থাৎ ২টো খাবারের মাঝে প্রায় ১২-১৩ ঘন্টা ব্যাবধান রাখার চেষ্টা করেন। এরই সঙ্গে চিনি বা মিষ্টি একেবারে ডায়েট থেকে বাদ দিয়েছে। আর যেহেতু জোজোর অস্ত্রপচার হয়েছিল। তাই ফিজিওথেরাপি চলছে জোজোর। সে কারণে প্রশিক্ষকের কড়া নজরে অল্পস্বল্প শরীরচর্চা করেছেন নিয়ম করে।
Weight loss Diet: পুজোর আগে টোনড ফিগার পেতে চান! কাল থেকে ফলো করুন অফিস ডায়েট প্ল্যান
Pumpkin Seeds: সকালে কুমড়োর বীজ খেলে কী কী উপকার? জানুন এর ৫টি দারুণ গুণ সম্পর্কে
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.