
বিগ বস বাংলার ঘরে রাজবীর আসার পর বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে অভিনেতা, মডেল রাজবীর দের। শিলিগুড়ির ছেলে রাজবীর। রোডিজ-এ দেখা গিয়েছিল তাঁকে। বিগ বস বাংলা-র ঘরে তিনি ঢোকা মাত্রই শুরু করেছেন অভিনব স্ট্র্যাটেজি। রাজবীর বিগ বস বাংলা-র ঘরে রীতিমতো ফ্লার্টিং করছে। যা সকলের নজর কেড়েছে। ঘরে পা রেখেই পেয়েছে রোমিও ট্যাগ।
রাজবীকে প্রথমদিকে সৃজলার সঙ্গে ফ্লার্টিং করতে দেখা গিয়েছে। একবার রাজবীর সৃজলাকে বলছেন, ‘তোমার বয়ফ্রেন্ড তো লাকি, এত সুন্দর মেয়ে পেয়ে।’ সৃজলা হেসে উত্তর দেন, ‘সুন্দর দেখতে বলেই যে সব হয়ে যেত, তাহলে তো…। বন্ধুত্বটাই আসল।’ তারপর একবার সৃজলাকে বলে, তুমি কী সুন্দর। কী কিউট! আমার তোমাকে খুব পছন্দ। খুব ভালো লাগে। শুনে মিষ্টি হেলে সৃজলা বলে, এবার থেকে তাহলে পাগলের মতো থাকব। এরপরও বিগ বসের ঘরে সৃজলার সঙ্গে একাধিকবার ফ্লার্টিং করার চেষ্টা করে রাজবীর।
এরপর জয়িতা চট্টোপাধ্যায়ের সমীকরণও নজর কেড়েছে সকলের। জয়িতার জন্য লড়াই করে সকলের সঙ্গে। বলে, ‘তোমরা সবাই কথা দাও যে জয়িতাকে কেউ টার্গেট করবে না, তা হলে আমি এই বিছানা ছাড়ব।’ এরপরও জয়িতার সঙ্গে নানান সময় ঘনিষ্ট বন্ধুত্ব দেখা গিয়েছে।
সদ্য আবার রাজবীর নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করেছে নন্দিনীর সঙ্গে। সদ্য খেলার শেষে দেখা যায় নন্দিনী ও রাজবীর বিছানায় শুয়ে আছেন। নন্দিনীর হাত ধরে আছেন রাজবীর। ফিস ফিস করে নন্দিনী বলেন, এত স্ট্রং তুমি? আসলে তুমি যোগ্য বলে আমি একটু ওদের কাঠি করেছি।
সব মিলিয়ে চলছে জেতার লড়াই। ঘরে টিকে থাকতে সকলেই আলাদা আলাদা পন্থা মেনে চলছেন। একে অপরের মন জয় করতে আপ্রাণ চেষ্টা করছেন। এই সব নিয়ে জমজমাট বিগ বসের ঘর।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.