মুক্তির কয়েক ঘন্টা পরই অনলাইনে লিক হল থ্রিলার ছবি, চিন্তায় মাথায় হাত প্রযোজক-পরিচালকের

Published : Mar 14, 2020, 06:49 PM IST
মুক্তির কয়েক ঘন্টা পরই অনলাইনে লিক হল থ্রিলার ছবি, চিন্তায় মাথায় হাত প্রযোজক-পরিচালকের

সংক্ষিপ্ত

কলিউড ছবি হাই-অকটেন রহস্যে মোড়া ছবি অশুর গুরু লিক হল অনলাইন। বিগ বাজেট এই মুভিটির অপেক্ষায় বসেছিল কলিউডপ্রেমীরা। তামিলরকার্স এবং মুভিরুলসে এইচ ডি কোয়্যালিটিতে লিক হয় ছবিটি। 

রহস্য-রোমাঞ্চ ছবি কিংবা গল্পের বই নিয়ে কেউ যদি স্পয়লার দেয়, অর্থাৎ ক্লাইম্যাক্সে পৌঁছনোর আগেই কেউ যখন পুরো গল্পটাই বলে ফেলে, তখন স্বাভাবিকভাবেই রাগ হয়। তেমনই কলিউডের বহু প্রতিক্ষিত ছবি অশুর গুরু লিক হয়ে গিয়েছে অনলাইনে। 

আরও পড়ুনঃঅ্যাসিসটেন্ট পরিচালক থেকে অ্যাকশন ফিল্মের মাফিয়া, রোহিত শেট্টির জন্মদিনে সেরার সেরা ছবির তালিকা

আরও পড়ুনঃছোটপর্দার 'পূজা' থেকে ওয়েবের 'মায়া', নেটদুনিয়ার সেরা সেক্স সিম্বলের তকমা এখন শমার ঝুলিতে

গতকালেই মুক্তি পেয়েছে ছবিটি। এরই মধ্যে অনলাইনে এইচ ডি কোয়্যালিটির ফিল্ম লিক হয়ে গিয়েছে। পাইরেসি সাইটের মধ্যে সবচেয়ে বিখ্যাত অথবা কুখ্যাত সাইট হল তামিলরকার্স। এই তামিলরকার্সেই লিক হয়েছে ছবিটি। পাশাপাশি মুভিরুলজ নামের আরও একটি সাইটে লিক হয় অশুর গুরু। 

আরও পড়ুনঃবছরে একটা ছবি আর সেটাই সুপারহিটের তকমা, এক্সপেরিমেন্টাল লুকে বাজিমাত আমিরের

বিনা খরচেই সকলে এখন এইডি প্রিন্টের এই হাই অকটেন ছবিটি ডাউনলোড করতে পারছে। পাইরেসি এই সাইটগুলির বিরুদ্ধে সাইবারক্রাইমে অভিযোগ দায়ের হলেও তেমন কোনও ফল হয়নি। এর আগেও বহু হিন্দি, ইংরেজি ছবি লিক হয়েছে এই সাইটগুলিতে। এমনকি মুক্তির আগেরদিনও পাইরেসির কবলে পড়েছে বহু ফিল্ম। বিষয়টি ইতিমধ্যেই ভাবিয়ে তুলেছে অশুর গুরুর মেকার্সদের। হাই অকটেন থ্রিলার ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। অনলাইনে লিক হলে স্বাভাবিকভাবেই প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার লোকের সংখ্যা অনেকটাই কমে যায়। এই পাইরেসির পদ্ধতিতেই একাধিক ছবির ব্যবসায় ক্ষতি হয়। অশুর গুরুর ক্ষেত্রেও তেমনটাই হবে বলে আশঙ্কা করছে প্রযোজক-পরিচালকরা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?