বিগ বস ২০ নিয়ে দর্শকদের উত্তেজনা বেড়েই চলেছে। অবশেষে বহু প্রতীক্ষিত বিগ বস হাউসের প্রথম কিছু ছবি প্রকাশ্যে এল, আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। বিগ বস ২০-র নতুন ঘর নির্মাতারা নতুন সিজনের এই চোখ ধাঁধানো সেট-এর কিছু ঝলক শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে, এবারের ঘর আগের সিজনগুলোর থেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে একাধিক নতুন জিনিস যোগ করা হয়েছে।
29
বিগ বস ২০-র অন্দরসজ্জা
বিগ বসের ঘরের চেনা পরিচিত জিনিসগুলো তো রয়েছেই, তবে নতুন ডিজাইনে এমন কিছু অপ্রত্যাশিত জিনিস যোগ করা হয়েছে যা ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুটো ঘর নিয়ে— 'রুম নম্বর ২' আর 'রুম নম্বর ২০'।
39
বিগ বসের থিম 'দ্বৈততা'
এই দুটি ঘর আসন্ন সিজনে নতুন কোনও রহস্য যোগ করবে বলে মনে করা হচ্ছে। বিগ বস ২০-র অন্দরসজ্জা বিগ বস ২০-র নতুন থিম এবারের থিম হলো 'দ্বৈততা' বা দুই রকম যুগ। অর্থাৎ, প্রতিযোগী এবং দর্শকদের সবকিছু দু'বার করে দেখতে হবে।
ঘরের প্রতিটি কোণ এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সবাইকে অবাক করবে এবং বাস্তবতা ও কল্পনার মধ্যেকার সীমা ঝাপসা করে দেবে। বিগ বস ২০-র বসার জায়গা বিগ বস ২০-র ঘরের ভেতরের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে একটি হলো একটি বিশাল কেটলি, যা থেকে চায়ের বদলে একটি সোফা বেরিয়ে আসছে। রান্নাঘরের একটি সাধারণ জিনিসকে এভাবে বসার জায়গায় পরিণত করা হয়েছে।
59
অক্টোপাস দাবা
অন্যদিকে, একটি বিশাল অক্টোপাস তার শুঁড় দিয়ে দাবার ঘুঁটি ধরে আছে, যা সমুদ্রের অনিশ্চয়তা আর দাবার পরিকল্পনার এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছে। অক্টোপাস দাবা খেলছে হট-এয়ার বেলুন সিটিং অন্য একটি জায়গায়, একটি হট-এয়ার বেলুনকে আরামদায়ক বসার জায়গা হিসেবে তৈরি করা হয়েছে।
69
অবাক করা কল
আবার একটি পরাবাস্তব কল থেকে জলের বদলে ফুল বেরিয়ে আসছে, যা কার্যকারিতা, প্রকৃতি এবং সৌন্দর্যের এক দারুণ মিশ্রণ। বিগ বস ২০-র ঘরের বাইরের অংশেও সুইমিং পুল, জিম, লন ছাড়াও বেশ কিছু আকর্ষণীয় জিনিস যোগ করা হয়েছে।
79
জমজমাট রান্নাঘর
রান্নাঘরের পরিবেশ বেশ জমজমাট। উপরে বড় করে লেখা রয়েছে "বিবি ফুড ট্রাক"। বিবি ফুড ট্রাক এবারের 'দ্বৈততা' থিম এবং সিগনেচার ট্যাগলাইন 'তথাস্তু'-র সঙ্গে মিলিয়ে লিভিং স্পেসে বেশ কিছু বার্তা লেখা রয়েছে, যেমন - "Make every life count", "Tathas 2", এবং "Inn Deewaron Ke Aankhein Hain." (এই দেওয়ালগুলোরও চোখ আছে)।
89
দেওয়ালের বার্তা
বিগ বস ২০-র দেওয়ালের বার্তা ঘরের প্রতিটি কোণ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দর্শকদের মনে নতুন কিছু আবিষ্কারের অনুভূতি হয়। ফলে এই ঘরটা শুধু খেলার সেট নয়, তার চেয়েও বেশি কিছু। সিজন ২০-র ঘর ডিজাইন করার ভাবনা নিয়ে শিল্প নির্দেশক বর্ষা জৈন বলেন, "আমরা দ্বৈততার ধারণাটি তুলে ধরতে চেয়েছিলাম। দর্শকদের কাছে পরিচিত জিনিস ও প্রতীকগুলোকে আমরা অপ্রত্যাশিতভাবে নতুন করে সাজিয়েছি। তাই একটি চায়ের কেটলি সোফা হয়ে উঠেছে, একটি অক্টোপাস দাবা খেলছে এবং একটি হট-এয়ার বেলুন আড্ডা দেওয়ার জায়গা হয়ে গিয়েছে।"
99
সঞ্চালনায় সলমান খান
আসন্ন সিজন নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সুপারস্টার সলমন খানই এবছরও সঞ্চালনার দায়িত্বে ফিরছেন। প্রতিযোগীদের নাম ঘোষণার জন্যেও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 'বিগ বস সিজন ২০' আগামী ৬ সেপ্টেম্বর থেকে জিওহটস্টার এবং কালার্স-এ প্রিমিয়ার হতে চলেছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.