
উদিতি সিং-এর প্রেম নিয়ে একসময় বেশ চর্চা হতো। বিশেষ করে তাঁদের বয়সের ফারাক এবং দুই পরিবারের অমত নিয়ে কম জলঘোলা হয়নি। এবার বিগ বস ২০-এর ঘরে স্কাউটওপির (ScoutOp) সঙ্গে আড্ডায় অভিনেতা করণ ওয়াহির সঙ্গে তাঁর ব্রেকআপ নিয়ে মুখ খুললেন উদিতি। এই বিচ্ছেদকে তিনি নিজের জন্য 'শাপে বর' বলেই মনে করছেন।
ব্রেকআপের কারণ নিয়ে মুখ খুললেন উদিতি
ব্রেকআপ নিয়ে কথা বলতে গিয়ে উদিতি জানান, এই বিচ্ছেদ তাঁর জন্য ভালোই হয়েছে। তিনি জানান, প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিলে তাঁরা একটি গোল্ডেন রিট্রিভার কুকুর দত্তক নিয়েছিলেন। কিন্তু সেই পোষ্যর দেখভাল করা নিয়েই তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হতো। উদিতির কথায়, ঘরদোর পরিষ্কার রাখার মতো ছোটখাটো বিষয় নিয়েও তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত। কারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে দুজনের চিন্তাভাবনা ছিল একেবারেই আলাদা। শুধু তাই নয়, উদিতি আরও জানান যে তাঁর প্রেমিক তাঁকে উৎসাহ দেওয়ার বদলে অনেক সময়ই ডিমোটিভেট করতেন। এমনকী, তিনি যে অনেক কিছুই করতে পারেন না, সেটাও তাঁকে বারবার বুঝিয়ে দিতেন করণ।
কেন করণের সঙ্গে সম্পর্কে আপত্তি ছিল উদিতির পরিবারের?
এর আগেও বিগ বস ২০-এর ঘরে করণ ওয়াহির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন উদিতি। তিনি জানিয়েছিলেন, নানা কারণে তাঁর বাবা-মা এই সম্পর্কটা মেনে নিতে পারেননি। এর অন্যতম বড় কারণ ছিল বয়সের ফারাক। দুজনের মধ্যে ১০ বছরের পার্থক্য ছিল, যা উদিতির পরিবারের একেবারেই পছন্দ ছিল না।
তাছাড়া, মেয়ে একজন অভিনেতার সঙ্গে প্রেম করছে, সেটাও বাবা-মা ভালোভাবে নেননি। উদিতি জানান, করণ ওয়াহির সঙ্গে দেখা করার জন্য তিনি লন্ডন থেকে মুম্বই ছুটে আসতেন। পরে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখেই তাঁর পরিবার এই সম্পর্কের কথা জানতে পারে। বিগ বসের ঘরে আসার আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে উদিতির এই নতুন স্বীকারোক্তি দর্শকদের বেশ নজর কেড়েছে। সলমন খানের সঞ্চালনায় বিগ বস ২০ প্রতিদিন রাত সাড়ে ১০টায় কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে। আর জিও হটস্টারে রাত ৯টা থেকে এটি অনলাইনে দেখা যাচ্ছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.