বাবা ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মন খুলে কথা বললেন ববি দেওল। তিনি জানিয়েছেন, বাবার সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পারার আফসোস এখন তাঁকে প্রত্যেক দিন তাড়া করে। ববির মতে, এই অপূরণীয় ক্ষতি গোটা পরিবারকে আরও কাছাকাছি এনে দিয়েছে।
Esquire India-কে দেওয়া এক সাক্ষাৎকারে ববি দেওল বলেন, 'অনেক দিন মনে হয়, যদি ওঁর সঙ্গে আরও একটু বসতে পারতাম, কথা বলতে পারতাম। এখন আমি পরিবারের সঙ্গে সময় কাটানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। বক্স অফিস, রিভিউ বা চরিত্র—এসবের আর কোনও মানে নেই। আসল সাফল্য হল প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো।'
25
‘ওঁর রিলস দেখে মনে হয় উনি আমার সঙ্গে কথা বলছেন’
ধর্মেন্দ্রর প্রতি তাঁর ভালোবাসার কথা বলতে গিয়ে ববি বলেন, 'আমি প্রায়ই ওঁর ইনস্টাগ্রাম রিলস দেখি। উনি এতটাই আন্তরিক আর প্রাণবন্ত ছিলেন যে, মাঝে মাঝে মনে হয় উনি সরাসরি আমার সঙ্গেই কথা বলছেন।'
35
পরিবারের প্রতি বদলেছে ববি দেওলের দৃষ্টিভঙ্গি
ববি দেওল স্বীকার করেছেন যে বাবা ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাঁর জীবনের অগ্রাধিকার বদলে গিয়েছে। তিনি জানান, এখন তিনি তাঁর ছেলে, স্ত্রী এবং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর দিকে মন দিয়েছেন। তাঁর সন্তানরাও জীবনের ভঙ্গুরতা সম্পর্কে আরও সচেতন হয়েছে।
45
সৎ বোন এষা-আহানার সঙ্গে বেড়েছে ববির ঘনিষ্ঠতা
ববির মতে, বাবার মৃত্যুর পর ধর্মেন্দ্র ও হেমা মালিনীর দুই মেয়ে এষা দেওল এবং আহানা দেওলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়েছে। সৎ বোনেদের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, 'আমরা সবাই নিজের মতো করে এই দুঃখটা সামলানোর চেষ্টা করছি। কখনও কখনও কষ্টের কারণে ভুল বোঝাবুঝি হয়। কিন্তু সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায়। এই ক্ষতিটা পরিবারকে আরও কাছে এনেছে।'
55
কবে প্রয়াত হন ধর্মেন্দ্র এবং তাঁর শেষ ছবি কোনটি
সানি ও ববি দেওলের বাবা, বলিউডের সুপারস্টার ধর্মেন্দ্র ২৪ নভেম্বর ২০২৫-এ মুম্বইতে ৮৯ বছর বয়সে মারা যান। তাঁর শেষ ছবি 'ইক্কিস' ১ জানুয়ারি ২০২৬-এ মুক্তি পায়, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। এই বছর তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত করা হয়। BAFTA তাদের 'ইন মেমোরিয়াম' বিভাগে তাঁকে স্মরণ করে। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এ তাঁর নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়। যদিও, অ্যাওয়ার্ডসের সরকারি ওয়েবসাইটে তাঁর নাম উল্লেখ করা হয়েছিল।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.