
‘ধুম’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন জন আব্রাহাম। ২০০৪ সালে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। তারপর ‘ধুম ২’ ছবিতেও খলনায়কের চরিত্র সকলের নজর কেড়েছিল। হৃতিক নেগেটিভ চরিত্রে সাড়া জাগিয়েছিলেন। হৃতিক ও ঐশ্বর্যের রসায়নে মুগ্ধ হয়েছিল সকলে। তারপর মুক্তি পায় ধুম ৩। এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যায় আমির খানকে। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়। এবার মুক্তির পালা ধুম ৪-র।
এবার মুক্তির অপেক্ষায় ধুম ৪। বলিউডে কানাঘুষো এবার নাকি খলনায়কের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। তবে, ছবির চিত্রনাট্য এখনও তৈরি হয়নি। যশরাজ ফিল্মস এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছে। গত ১৩ বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে তারা মাথা খাটাচ্ছেন। ইতিমধ্যে ৯টি চিত্রনাট্য প্রত্যাখ্যান করেছে আদিত্য চোপড়া। তাই রণবীর কাপুরকে এই চরিত্রে দেখা যাবে কি না, তা নিয়ে নিশ্চিত খবর মেলেনি।
এদিক রণবীর নিজের আসন্ন ছবি নিয়ে ব্যস্ত। সঞ্জয় লীলা ভন্সালীর লাভ অ্যান্ড ওয়ার এবং নীতেশ তিওয়ারির রামায়ণ ছবিতে দেখা দেবেন অভিনেতা। তারপর সন্দীপ রেড্ডি বাঙ্গার অ্যানিম্যাল পার্ক ছবিতেও দেখা যাবে তাঁকে। যশরাদের ছবি শামশেরা-এও অভিনয় করবেন রণবীর কাপুর। সব মিলিয়ে তাঁর ঝুলিতে আছে একাধিক ছবি। এই সবের সঙ্গে যোগ হতে চলেছে ধুম ৪। এর আগে অ্যানিম্যাল ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে নজর কাড়েন রণবীর। তাই ধুম ৪-এ তাঁকের ভিলেনের চরিত্রে দেখা যাবে বলে অনেকে আশা করেছেন। এখন সময়ের অপেক্ষা। দেখার তিনি সত্যিই ধুম ৪-এ দেখা দেন কি না। জন, হৃতিক এবং আমিরের পর এবার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির খলনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এখন সময়ের অপেক্ষা। হাতে এত কাজ থাকার পর রণবীর সত্যিই ধুম ৪-এ কাজ করবেন কি না, তা জানার অপেক্ষায় সকলে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.