স্টারকিডরা শুধু গ্ল্যামার জগতেই নিজেদের জায়গা পাকা করছেন না, তাঁরা ধীরে ধীরে ভাল সিনেমাও বাছছেন এবং নিজেদের অভিনয়ের ওপর খাটছেন। কিন্তু যখন স্টাইলের কথা আসে? তখন তাঁদের টেক্কা দেওয়া মুশকিল!
সুহানা খান, অনন্যা পান্ডে বা সারা আলি খান, এই স্টারকিডরা এখন বলিউড কাঁপাচ্ছেন। তাঁদের বিলাসবহুল জীবনযাত্রা আর ফ্যাশন সেন্স সবার নজর কাড়ে। সিনেমার পাশাপাশি তাঁদের স্টাইল নিয়েও দর্শকদের মধ্যে প্রচুর আগ্রহ। দেখে নেওয়া যাক তাঁদের কিছু দারুণ ফ্যাশন মুহূর্ত।
27
সারা আলি খানের ফ্যাশন সেন্স বেশ বোহেমিয়ান এবং স্টাইলিশ। তিনি তাঁর মেকআপ, পোশাক এবং অ্যাকসেসরিজেও উজ্জ্বল রঙের ছোঁয়া রাখতে ভালোবাসেন।
37
রাশা তাঁর মা, আইকনিক অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মতোই দেশি স্টাইল পছন্দ করেন। সুন্দর কুর্তি থেকে ঝুমকো, তাঁর স্টাইল একেবারে নিখুঁত।
47
সুহানার কাছে ব্যাগ, ঘড়ি এবং অ্যাকসেসরিজের দারুণ এক বিলাসবহুল কালেকশন রয়েছে। তিনি একজন স্টাইলিশ কুইন যিনি জানেন কীভাবে ফ্যাশন করতে হয়!
57
নেপোটিজমের প্রসঙ্গ উঠলেও আলিয়া ভাটকে অনেকেই ভালোবাসেন - তাঁর অভিনয়, স্বভাব এবং ব্যক্তিত্বের জন্য। তিনি ফ্যাশন সচেতন। তাঁর স্টাইলে প্রায়ই দেখা যায় সিলুয়েট গাউন, টেক্সচারড রেড কার্পেট লুক এবং ফ্লোয়ি ফ্যাব্রিক।
67
শানায়ার মতো সুন্দর করে লেহেঙ্গা আর কেউ পরতে পারেন না। তাঁর টোনড বডি, স্নিগ্ধ মুখ এবং আকর্ষণীয় লুক একেবারে তাঁর মা মহীপ কাপুরের মতো। যা তাঁকে একজন ডিভা করে তুলেছে।
77
কিংবদন্তী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর হলেন 'শাড়ি কুইন'। তিনি বিভিন্ন স্টাইলে শাড়ি পরতে ভালোবাসেন এবং তাঁর প্রত্যেকটি দেশি লুকই আমাদের খুব পছন্দের।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.