মাত্র কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী।
311
সম্প্রতি জিমের বাইরে জাহ্নবীকে দেখেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। সটান প্রশ্নে অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন, নতুন বাড়ির জন্য কবে পার্টি দিচ্ছেন। যা শুনে রীতিমতো চমকে যান বলি নায়িকা। মুহূর্তের মধ্যে সমস্ত সিক্রেট ফাঁস হয়ে যায় নেটদুনিয়ায়।
411
সূত্র থেকে জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নতুন বাড়ি কিনেছেন জাহ্নবী কাপুর। এবং সূত্রের খবর, সেই ডুপ্লে বাড়িটির জন্য ৬৫ কোটি টাকা খরচ করেছেন। পাপারাৎজি জাহ্নবীকে আরও বলেন নতুন বাড়ির পার্টি কিন্তু আমরা এখনও পাই নি, এটা কিন্তু একদমই ঠিক নয়।
511
পাপারাৎজির প্রশ্নে জাহ্নবী বলেন, এই বিষয়টা সিক্রেট ছিল। আর আপনি কিনা এটা সবার সামনে নিয়ে চলে এলেন। তবে পাপারাৎজিও জাহ্নবীকে পাল্টা বলেন, তাদের থেকে কিছুই আড়াল করা সম্ভব না।
611
সূত্র থেকে জানা গিয়েছে, কুবেলিস্ক বিল্ডিংয়ের ৮,৬৬৯ স্কোয়ার ফিটের ডুপ্লে কিনেছেন জাহ্নবী। গত দুই বছরে এই নিয়ে তিনি দুটো জায়গা কিনেছেন। এই নতুন জায়গাটার প্রথম ও দ্বিতীয় তলাতে খোলা বাগান রয়েছে এবং সুইমিংপুলও রয়েছে।
711
জাহ্নবীর নতুন ডুপ্লে-তে ৫টি গাড়ি রাখার জায়গা যুক্ত একটি পার্কিং লটও রয়েছে। ২০২২ সালে অর্থাৎ চলতি বছরে বাড়ির এগ্রিমেন্ট করেন জাহ্নবী কাপুর। তবে পাপারাৎজিদের কবে পার্টি দিচ্ছেন তা খোলসা করেননি জাহ্নবী কাপুর।
জাতীয় পুরস্কার বিজয়ী মাথুকুট্টি জেভিয়ার মালয়ালম ছবি হেলেন-এর রিমেক মিলি-তে শেষবারের মতো দেখা গিয়েছে জাহ্নবী কাপুরকে। ছবির প্রযোজনা করেছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। জাহ্নবী ছাড়াও মিলি-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল এবং মনোজ পাহওয়া। এই প্রথমবার একসঙ্গে ছবিতে কাজ করলেন জাহ্নবী ও বনি কাপুর।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.